নোয়াখালীতে গৃহবধূকে নির্যাতনের ঘটনায় ফেসবুকে তোলপাড়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ০০:৩৫আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০১:৫৯

গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের সময় তার মুখমণ্ডলে লাথি মারে এক কিশোর নোয়াখালীতে এক গৃহবধূকে সংঘবদ্ধভাবে বিবস্ত্র করে মুখমণ্ডলে লাথি মারাসহ নির্যাতনের ঘটনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে সারা দেশ। এই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে দুপুরের পর থেকেই। এরপর থেকে সামাজিক মাধ্যমসহ নানা স্তরের মানুষ প্রতিক্রিয়া ব্যক্ত করতে শুরু করেন। বিশিষ্টজনেরা ফেসবুক স্ট্যাটাসে এ ধরনের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। এ ঘটনায় দ্রুত বিচার নিশ্চিতের দাবি তুলেছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতি আরা নাসরিন লিখেছেন, ‘যদি যৌনক্ষুধার জন্যই শুধু ধর্ষণ হয় তাহলে এই ভয়াবহ নির্যাতন করতে হয় কেন? ঘুরুক এই ভিডিও। তাকাইয়া দ্যাখ। শোন। তারপরেও যদি বুঝিস। যদি বুঝতে চাস।’

সাংবাদিক মাসুদা ভাট্টি ফেসবুকে লিখেছেন, ‘আর কত? কেন? নারীর জন্য এ রাষ্ট্র নয়? নারীর নিরাপত্তা দেখার দায় রাষ্ট্রের নয়? যদি না হয় তাহলে বলে দিন, গণহারে নারী অগ্নিপ্রবেশ করুক। আর যদি রাষ্ট্রটি নারীরও হয় তাহলে তাকে তার অধিকার নিয়ে বাঁচার পথ করে দিন। আর নেওয়া যাচ্ছে না।’

সাংবাদিক তুষার আবদুল্লাহ লিখেছেন, করোনায় তারুণ্যের স্বেচ্ছাসেবক বন্ধুরা আসুন এবার নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি। সংঘবদ্ধ হই। নিশ্চয়ই করোনা মোকাবিলার মতো প্রকৃত রাজনীতিবিদ ও সরকারের দফতর আমাদের সঙ্গে যোগ দেবেন। নির্যাতিত নারী এবং তার পরিবারকে আইনি সহায়তা দিতেও আমরা পাশে দাঁড়াতে চাই।

লেখিকা পাপড়ি রহমান লিখেছেন, বাংলাদেশ ক্রমশ বিকৃত মানুষের দেশ হয়ে যাচ্ছে। আর কত দেখতে হবে নারীর ওপর অত্যাচারের দৃশ্য।

উন্নয়নকর্মী গীতা অধিকারী লিখেছেন, মানুষ পৈশাচিকতায় যেকোনও হিংস্র প্রাণীকে অনেক আগেই হার মানিয়েছে। কেউ কি ছিল না মেয়েটার জন্য। এ কয়টা দানবের কাছে হার মেনে গেলো সবকিছু। বহুদিনের চলে আসা বিচারহীনতার সংস্কৃতি আমাদের আরেকটা বর্বর ঘটনার সাক্ষী করে দিলো। নোয়াখালীর ভিডিওটি না চাইতেই সামনে চলে এসেছে। আমি মা এবং আমিও একজন নারী। রাগে ক্ষোভে ঘৃণায় নিজেকে মানুষ ভাবতেই লজ্জা হচ্ছে। এ অমানুষদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নাকি নতুন কোনও ঘটনার আড়ালে এটিও ফাইল চাপা পড়ে যাবে!

এদিকে, বখাটেদের গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন। অভিযোগ রয়েছে, নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বড়খালের পাশে দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার, বাদল, কালাম ও আবদুর রহিমসহ ৫ বখাটে ওই ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় রবিবার (৪ অক্টোবর) আবদুর রহিম (২২) নামে এক যুবককে আটক করেছে বেগমগঞ্জ থানা পুলিশ। পুলিশের ৫টি ইউনিট অন্য বখাটেদের ধরতে অভিযানে নেমেছে।

/এসও/এফএএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম