ফুটবলের আঘাতে প্রাণটাই গেলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ০০:৪২আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ০০:৪৪

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

রাজধানীর হাতিপুল এলাকার একটি মাঠে ফুটবল খেলতে গিয়ে বুকে বলের আঘাতে তারেক (১৭) নামে একজন কিশোরের মৃত্যু হয়েছে। সে কাপড়ের দোকানের সেলসম্যান। অচেতন অবস্থায় স্বজনরা তাকে রবিবার (৪ অক্টোবর) রাত সোয়া ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের মামাতো ভাই রিয়াজ জানান, রবিবার সকালে হাতিরপুল এলাকার একটি মাঠে ফুটবল খেলতে গিয়ে বুকে বল লেগে অসুস্থ হয়ে পড়ে সে। পরে তাকে স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। সে সুস্থ হয়ে বাসায় ফিরে যায়। পরে সন্ধ্যায় অস্থিরতা ও বুকে ব্যথা অনুভব করলে রাতে ঢামেকে নিলে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক মিয়া জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মৃত তারেক কিশোরগঞ্জ জেলা নিকলী উপজেলার বানিয়া হাটি গ্রামের মৃত ইয়াসিনের ছেলে। বর্তমান কলাবাগান থানার কাঠালবাগান এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতো। এক ভাই এক বোনের মধ্যে সে ছিল ছোট।

/এআইবি/এআরআর/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম