বাম জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও কর্মসূচিতে পুলিশি বাধা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৪:৪৩আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৪:৪৮

বাম জোটের কর্মসূচিতে পুলিশের বাধা

পাটকল বন্ধের প্রতিবাদে বাম জোটের প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরা কর্মসূচিতে পুলিশি বাধার ঘটনা ঘটেছে। সোমবার (৫ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশ তাদের বাধা দেয়। এসময় বাম জোটের কর্মীরা ব্যারিকেড ভেঙে সামনে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে বাম জোট কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এই ঘটনায় পুলিশের এক সদস্যসহ বাম জোটের কর্মীদের প্রায় ৭-৮ জন সদস্য আহত হন।

ঘেরাও কর্মসূচি শুরুর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের বাম জোটের নেতাকর্মীরা বলেন, বাংলার মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে। পাটকল বন্ধের প্রতিবাদে আজকে আমরা পুলিশি বাধা অতিক্রম করে প্রধানমন্ত্রীর কার্যালয় ঘেরাও করবো। সেখানে আমাদের বক্তব্য জানাতে চাই। দরকার হলে এই জালিম সরকারের বিরুদ্ধে আমরা লড়াই করবো। 

বাম জোটের কর্মসূচিতে পুলিশের বাধা

তারা আরও বলেন, এ সরকার রাতেরও আঁধারে কাজ সারেন। তেমন একটা কাজ জুলাইয়ে সেরেছেন। সরকার পাটকল বন্ধের ঘোষণা করেছে। এই সরকার শ্রমিকের পক্ষে না, কৃষকের পক্ষে না, খেটে খাওয়া মানুষের পক্ষে না। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষের পক্ষে না। এই সরকার ধনী ও ব্যবসায়ীদের পক্ষে। এ সরকার টিকে আছে র‍্যাব, পুলিশ ও আদালতের ওপর ভিত্তি করে। আজকে এই সরকারের কোনও দায়িত্বশীলতা নেই জনগণের প্রতি।

বাম জোটের কর্মসূচিতে পুলিশের বাধা

পুলিশি বাধার প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার বিকাল ৪টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ডেকেছে দলটি নেতাকর্মীরা। একইসঙ্গে আগামী ১৯ তারিখ সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথে অবরোধ ঘোষণা করা হয়েছে।

 

 

 

/এইচএন/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম