নির্বাচনে দাঁড়ানোর আগেই হেরে যায় বিএনপি: ওবায়দুল কাদের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৫, ১৫:১০আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ১৫:১০

ওবায়দুল কাদেরযেকোনও নির্বাচনে অংশ নেওয়ার আগেই বিএনপি হেরে যায় বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। শনিবার (২৬ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ‘আসন্ন পৌর নির্বাচনে হেরে গেলে সরকারের মাথায় আকাশ ভেঙ্গে পড়বে না। তবে বিএনপি বলছে হারলে আন্দোলন করবে। যেমনটি বলেছিল উপজেলা নির্বাচনের পর আন্দোলন হবে, এরপর সিটি করপোরেশন নির্বাচনের পর। তাদের দাবি, সরকার বঙ্গোপসাগরে চলে যাবে।’ তিনি ব্যঙ্গ করে বলেন, ‘এই বছর না ওই বছর। আন্দোলন হবে কোন বছর।’
পদ্মা সেতু নির্মাণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক আমাদের চোর বানাতে চেয়েছিল। কিন্তু আমরা নিজেদের ২৮ হাজার কোটি টাকায় পদ্মা সেতু নির্মাণ কাজ শুরু করে প্রমাণ করে দিয়েছি যে আমরা বীরের জাতি।’

রূপসদী বৃন্দাবন উচ্চ বিদ্যালয় শতবর্ষপূর্তি উদযাপন পরিষদের সহসভাপতি ডা. এ কে এম ডি আহসান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম।

অনুষ্ঠানে অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম-সম্পাদক মহিউদ্দিন মাহী, বাঞ্ছারামপুর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম, শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের অধ্যাপক ডা. খবির উদ্দিন আহমেদ, রূপসদী ইউনিয়নের চেয়ারম্যান ফিরোজ মিয়া, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হানিফ মিয়া প্রমুখ।

বক্তব্য শেষে প্রধান অতিথি সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ওই বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে প্রকাশিত স্মরণিকা'র মোড়ক উন্মোচন করেন।

/এফএস/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম