নোয়াখালীতে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও নির্যাতনের ঘটনায় দোষীদের শাস্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ অক্টোবর ২০২০, ১৬:২৯আপডেট : ০৫ অক্টোবর ২০২০, ১৬:৩১

এইচআরএসএস নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও বিবস্ত্র করে শ্লীলতাহানির ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস)। সোমবার (৫ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই দাবি জানায় সংগঠনটি।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির বিবৃতিতে বলা হয়, গত ২ সেপ্টেম্বর রাতে ওই গৃহবধূর বসতঘরে ঢুকে স্বামীকে পাশের কক্ষে বেঁধে রেখে স্থানীয় বাদল ও তার সহযোগীরা গৃহবধূকে ধর্ষণের চেষ্টা ও বিবস্ত্র করে মোবাইলে ভিডিও চিত্র ধারণ করে। এ সময় বহুবার পায়ে ধরে বাবা ডাকলেও নৃশংস নির্যাতন থেকে রক্ষা পায়নি এই নারী।

দেশে প্রবাহমান বিচারহীনতার সংস্কৃতির কারণে, অপরাধীরা অপরাধ করে পার পেয়ে যাওয়ায় এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নির্যাতনের শিকার গৃহবধূর চিকিৎসা, নিরাপত্তা এবং অপরাধীদের কঠোর শাস্তি দাবি করছি। এছাড়াও নির্যাতনের ঘটনার ৩৩ দিন পর মামলা হওয়ায় বিস্ময় প্রকাশ করছি। নাগরিক নিরাপত্তার এমন অবনতি, সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতা বলে মনে করছে এইচআরএসএস। ক্রমবর্ধমান নারী নির্যাতন বিশেষ করে ধর্ষণের ঘটনা রোধে বিগত সব নারী নির্যাতনের ঘটনার দ্রুত বিচার নিষ্পত্তি প্রয়োজন বলে মনে করে হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি।

/জেইউ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক