ধর্ষণের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা (ফটোস্টোরি)

সাজ্জাদ হোসেন
০৬ অক্টোবর ২০২০, ২২:০৮আপডেট : ০৬ অক্টোবর ২০২০, ২২:২১

সারাদেশে একের পর এক ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সাধারণ শিক্ষার্থী, বাম ছাত্র সংগঠন, লেখক, বুদ্ধিজীবী দ্বিতীয় দিনের মতো রাস্তায় নেমে আসে। তাদের দাবি কেবল নোয়াখালীর ঘটনা নয়, একের পর এক ঘটে চল ধর্ষণ ঠেকাতে দ্রুত বিচারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে, নিরাপদ একটি দেশ দিতে হবে। মঙ্গলবার শাহবাগ, কলাবাগান, উত্তরা এলাকায় শিক্ষার্থী ও রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা পৃথক কর্মসূচি পালন করেন। শাহবাগে ধর্ষণবিরোধী গণজমায়েত নিয়ে রাজধানীর শাহবাগ থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের অভিমুখে শুরু হওয়া কালো পতাকা মিছিলটি হোটেল ইন্টারকন্টিনেন্টাল সামনে পুলিশি বাধার মুখে পড়ে। এসময় মিছিলকারী ও পুলিশের মধ্য ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে অন্তত ৫ জন আহতের খবর পাওয়া যায়। বৃষ্টিকে উপেক্ষা করে দিনভর রাস্তায় আন্দোলনের ফলে বেশ কয়েক জায়গায় যানবাহন ধীরে চলতে দেখা গেছে। আন্দোলনকারীরা বলছেন, তারা সবাই যার যার তাগিদের জায়গা থেকে পথে নেমেছেন। তারা এর প্রতিকার চান। নিজের শার্টে স্লোগান লিখেছেন এই তরুণ

দিনভর সমবেত থাকেন শাহবাগে পুলিশী বাধার মুখে পড়েন বিক্ষোভকারীরা

ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ স্লোগানে উত্তাল শাহবাগ মাস্কে স্লোগান লিখছেন এই তরুণ প্রতিবাদ লেখা মাস্ক শাহবাগ চত্ত্বরে বিক্ষুব্ধ জনতা বিক্ষোভ মিছিল কালো পতাকার মিছিল পুলিশী বাধা

 

/ইউআই/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম