‘সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া ধর্ষক বাহিনী টিকতে পারে না’

ঢাবি প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২০, ০১:১৮আপডেট : ০৭ অক্টোবর ২০২০, ০১:১৮

বক্তব্য দিচ্ছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস নোয়াখালীতে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতন ও পরে দুইবার ধর্ষণে অভিযুক্ত দেলোয়ারসহ ধর্ষণের সঙ্গে জড়িত বাহিনী সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া কখনও টিকতে পারে না বলে মন্তব্য করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। মঙ্গলবার (৬ অক্টোবর) বিকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে’ সংস্কৃতিকর্মীদের প্রতিবাদী অবস্থান কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন।

গোলাম কুদ্দুস বলেন, ‘এ দেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যাতে ধর্ষণের বিরুদ্ধে এই ধরনের সমাবেশ করতে না হয়, সেই ব্যাপারটি রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে। অপরাধী যে দলেরই হোক না কেন, যত ক্ষমতাশালীই হোক না কেন? তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দেশের গ্রামে-গঞ্জে দেলোয়ার বাহিনীর মতো যেসব বাহিনী গড়ে উঠেছে, তাদের ব্যাপারে স্থানীয় থানা জানে না, ইউনিয়ন চেয়ারম্যান জানেন না, উপজেলা চেয়ারম্যান জানেন না—এটি বিশ্বাসযোগ্য নয়। আমরা মনে করি, এ ধরনের সব বাহিনীর বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর ব্যবস্থা গ্রহণ করতে না পারলে,  আপনারাই এ ধরনের ঘটনার জন্য দায়ী থাকবেন। কারণ সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া, প্রশাসনের পৃষ্ঠপোষকতা ছাড়া, এ ধরনের বাহিনী কখনও টিকতে পারে না। এদের একটাই দল, তা হলো সরকারি দল। যখন যে দল ক্ষমতায় আসে, এরা সে দলের প্রশ্রয় গ্রহণ করে এবং সে দলের আশ্রয় গ্রহণ থেকে এই সব কুকর্ম চালিয়ে যায়। সুতরাং এদের চিহ্নিত করতে হবে। দলের স্বার্থে, রাষ্ট্রের স্বার্থে, সমাজের স্বার্থে, মানুষের স্বার্থে; এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা যখন এ ধরনের নারকীয় ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ করি, এর বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করতে চাই, তখন কোনও কোনও মহল এটার সঙ্গে রাজনীতি যুক্ত করে। অন্য উদ্দেশ্যে ক্ষমতাকে ব্যবহার করতে চায়। যার কারণে মূল বিষয়টি আড়ালে চলে যায়। তখন রাজনীতির উদ্দেশ্যটা সামনে চলে আসে। আমি সবার প্রতি অনুরোধ জানাবো, আপনারা রাজনৈতিক দল করেন, এটি আপনার গণতান্ত্রিক অধিকার। সরকারের বিরুদ্ধে আপনারা আন্দোলন করবেন, সেটা রাজনৈতিক কর্মসূচি দিয়ে আন্দোলন করেন। কিন্তু এ ধরনের সামাজিক ইস্যুকে রাজনীতির পেছনে লুকিয়ে যদি মানুষকে বিভ্রান্ত করতে যান, তাহলে মানুষ তা মেনে নেবে না।’

তরুণরা পর্নগ্রাফি দেখে ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িয়ে যাচ্ছে মন্তব্য করে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি বলেন, ‘কত বছর বয়স পর্যন্ত অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ব্যবহারে রাষ্ট্র অনুমতি দেবে, কার কাছে বিক্রি করবে, এটার একটি আইন থাকতে হবে। না হলে একদিকে ধর্ষণের মতো ঘটনার প্রতিবাদ করবেন, অন্যদিকে অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের অ্যান্ড্রয়েট মোবাইল ব্যবহার করতে দেবেন, দুটো একসঙ্গে চলে না। আমি মনে করি, কোনও অপ্রাপ্ত বয়স্ক ছেলেমেয়ের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল বিক্রি করা যাবে না। কারণ কোনও মা-বাবা যদি তাদের সন্তানের হাতে এটি দেন, তবে সেই বাবা-মায়ের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নিতে হবে। সামাজিক বাস্তবতার সঙ্গে মিলিয়ে প্রযুক্তিকে ব্যবহার করার দাবি জানাচ্ছি।’

সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউছুপ বলেন, ‘বাবা হিসেবে আমার কন্যার দিকে তাকানোর অধিকার আছে। কিন্তু আমার কন্যা যাতে আমাকে পুরুষ না ভাবে। বর্তমান পরিস্থিতিতে তা ভাবার সময় চলে এসেছে। প্রধানমন্ত্রী গণজাগরণ মঞ্চ এবং গণআদালতসহ নানা আন্দোলনে আমাদের সঙ্গে ছিলেন। ধর্ষণের মতো আন্দোলনেও আমাদের সঙ্গে থেকে ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের কঠোর শাস্তির আওতায় আনার অনুরোধ জানাচ্ছি।’ৱ

সম্মিলিত সাংস্কৃতিক জোট আগামী ১০ অক্টোবর ধর্ষণের বিরুদ্ধে দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি পালন করার ঘোষণা দেয়। প্রত্যেক জেলা ও উপজেলার স্ব স্ব শহীদ মিনারে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হবে। ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে পালিত হবে। এর মাধ্যমে অন্যায় এবং দুষ্কর্মের বিরুদ্ধে মানুষের চেতনাকে জাগ্রত করার চেষ্ট করা হবে বলে জানান আয়োজকরা।

‘সারাদেশে ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে’ অবস্থান কর্মসূচিতে সুদূর কানাডা ও আমেরিকা থেকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম, রামেন্দু মজুমদারসহ অনেকে সংহতি জানিয়েছেন। সমাবেশে উপস্থিত ছিলেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর এবং ঝুনা চৌধুরী, মান্নান হিরা, মফিদুল হক, আসলাম সানী, কামাল পাশা চৌধুরী প্রমুখ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক