ইভ্যালিতে স্যামসাং গ্যালাক্সি এ২১এস

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৭ অক্টোবর ২০২০, ২২:৪৫আপডেট : ০৮ অক্টোবর ২০২০, ০১:৩৬

ইভ্যালিতে স্যামসাং গ্যালাক্সি এ২১এস বিশ্ববিখ্যাত ব্র্যান্ড স্যামসাং এর ৪৮ মেগাপিক্সেল কোয়াড ক্যাম বিশিষ্ট ‘গ্যালাক্সি এ২১এস’ মডেলের সেটটি দেশের বাজারে এনেছে ইভ্যালি। স্যামসাং বাংলাদেশ, ফেয়ার ইলেকট্রনিক্স ও এক্সেল টেলিকমের সহযোগিতায় ডিভাইসটি পাওয়া যাবে।

বুধবার (৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইভ্যালির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রাহকদের কাছে বহুল জনপ্রিয় ‘এ’ সিরিজের নতুন এই মডেলটি বাজারে আনতে ইতোমধ্যে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে ইভ্যালি। ‘এক্সক্লুসিভ লঞ্চ’-এর আওতায়, ক্রেতারা শুধু ইভ্যালি প্ল্যাটফর্ম থেকেই স্যামসাং এ২১এস অর্ডার করতে পারবেন।

এ বিষয়ে ইভ্যালির প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেল বলেন, ‘স্মার্টফোন যতবেশি মানুষের সাধ্যের মধ্যে আসবে ততবেশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যের দিকে এগিয়ে যাব। সেই লক্ষ্য অর্জনের অংশ হিসেবেই সাধারণ গ্রাহকদের স্বপ্নপূরণে বাংলাদেশের বাজারে ডিভাইসটি আনতে পেরে আমরা আনন্দিত।’

ডিভাইসটি সম্পর্কে জানানো হয়, ৬ দশমিক ৫ ইঞ্চির ইনফিনিটি ডিসপ্লে সম্বলিত ডিভাইসটিতে আছে চারটি ব্যাক ক্যামেরা। কোয়াড প্রযুক্তির ক্যামেরাগুলোর মধ্যে ৪৮ মেগাপিক্সেলের মূল ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড (১২৩ ডিগ্রি) ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের একটি করে ম্যাক্রো ও লাইভ ফোকাস লেন্সযুক্ত ক্যামেরা রয়েছে।

অন্যদিকে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দেবে দারুন সব সেলফি তোলার সুযোগ। শক্তিশালী এক্সিনোজ ৮৫০ অক্টাকোর প্রসেসর এবং অ্যান্ড্রয়েড ১০ ওয়ান ইউআই ২.০ অপারেটিং সিস্টেম ডিভাইসটিকে দেবে দুর্দান্ত গতি। দুইটি ফোরজি নেটওয়ার্কে সিমসহ অতিরিক্ত ডাটা সংরক্ষণের জন্য এতে আছে ডেডিকেটেড মেমরি কার্ড স্লট। রয়েছে ৫ হাজার মিলি অ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি। নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্রযুক্তিসহ ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি রমের স্যামসাং এ২১এস এর বাজারমূল্য ধরা হয়েছে ১৬ হাজার ৯৯৯ টাকা। তবে ডিভাইসটি ক্রয়ে ইভ্যালি কী আকর্ষণীয় অফার দিচ্ছে সেদিকেই মুখিয়ে আছেন গ্রাহকেরা।

/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম