ধানমন্ডিতে গ্যাস লাইন লিকেজের জন্য পুরোপুরি দায়ী তিতাস: ডিএসসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ১৯:০৭আপডেট : ১০ অক্টোবর ২০২০, ১৯:১০

ডিএসসিসি

‘ধানমন্ডি-২৭ নম্বর সড়কে গ্যাস লাইন লিকেজের ঘটনায় ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ পুরোপুরি দায়ী।  তিতাস গ্যাসের দায়িত্বজ্ঞানহীন আচরণ ও অসহযোগিতার ফলে এ দুর্ঘটনা ঘটেছে। শুধু তাই নয়,ঘটনা পরম্পরায় গণমাধ্যমে বিকৃত তথ্য উপস্থাপনের মাধ্যমে নিজেদের দায় এড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দোষারোপ করার মাধ্যমে জনগণের প্রতি জবাবদিহিতা প্রদর্শনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করার অপপ্রয়াস লক্ষণীয়।’ শনিবার (১০ অক্টোবর)ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র   পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

বিবৃতিতে ডিএসসিসি বলেছে, ‘তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড’ কর্তৃপক্ষের এই হীন প্রয়াসের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন সম্পূর্ণরূপে দ্বিমত পোষণ করছে এবং ঘটনার আদ্যোপান্ত ও দুর্ঘটনা পরবর্তী ঘটনাপ্রবাহ উপস্থাপনের মাধ্যমে গণমাধ্যমের বরাতে ঢাকাবাসীকে সত্য তুলে ধরার দায়িত্ব অনুভব করছে।

বিবৃতিতে আরও  বলা হয়, বস্তুত, ডিএসসিসির আওতাধীন ধানমন্ডি ২৭ নম্বর সড়কের রাপা প্লাজার সামনের অংশে দক্ষিণ সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের সময় শুক্রবার (৯ অক্টোবর) ভোর আনুমানিক সাড়ে ৪টায় এই গ্যাস লাইন লিকেজ হয়। পরবর্তীতে  তিতাস গ্যাস কর্তৃপক্ষকে তা অবহিত করা হলে তারা ব্লেইম গেমে মেতে ওঠে ও গণমাধ্যমে বিকৃত তথ্য সরবরাহের অপচেষ্টা করে। তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মতো একটি দায়িত্বশীল সংস্থা হতে এ ধরনের আচরণ ও বক্তব্য দায়িত্ব এড়ানোর নামান্তর।

/এএইচআর/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম