ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট, আটক ১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২০, ২৩:০২আপডেট : ১০ অক্টোবর ২০২০, ২৩:০৪

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ পোস্ট, আটক ১

ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে রাজধানীর খিলক্ষেত থেকে শেখ মোহাম্মদ সারাফ নাওয়ার (১৯) নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

র‍্যাব বলছে, সাইবার মনিটরিং টিম ফেসবুকে ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে উসকানিমূলক ও কুরুচিপূর্ণ পোস্ট দেওয়া কয়েকটি ফেসবুক আইডি শনাক্তও করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব ১ এর সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার।

তিনি বলেন, ‘সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের বিভিন্ন স্থানে সচেতন নাগরিকসহ যুবসমাজ প্রতিবাদ করে যাচ্ছে। চলমান ধর্ষণবিরোধী প্রতিবাদের বিরুদ্ধে কয়েক ব্যক্তি  ফেসবুকে উসকানিমূলক পোস্ট দিয়ে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করছে।

র‌্যাব-১  জানায়,  Sheikh Mohd Sharaf Nawar নামের একটি ফেসবুক আইডি থেকে ধর্ষণে উদ্বুদ্ধ করার জন্য উসকানিমূলক পোস্ট দেয়। পোস্টগুলো ভাইরাল হয়ে যায়।

র‍্যাব কর্মকর্তা মুশফিকুর রহমান  বলেন, ‘রাতে রাজধানীর খিলক্ষেতের বাংলা খাবার হোটেলের সামনে অভিযান চালিয়ে নাওয়ারকে আটক করা হয়।’

তিনি জানান, জিজ্ঞাসাবাদে নাওয়ার জানায় যে, ফেসবুকে ধর্ষণকারীদের উসকে দিতে বিভিন্ন পোস্ট করে দ্রুত সময়ে ফেসবুক সেলিব্রেটি হওয়ার আশায় সে এ ধরনের পোস্ট দেয়। সে মোহাম্মদপুর এলাকার স্থানীয় কিশোর গ্যাং এর সঙ্গে জড়িত বলে জানায় র‍্যাব।

এসএইচ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম