মসজিদে হামলা: হামলাকারীর পেটের সঙ্গে বাঁধা ছিল বোমা

রাজশাহী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০১৫, ২২:২৬আপডেট : ২৬ ডিসেম্বর ২০১৫, ২২:২৮

রাজশাহীর আহমদিয়া মসজিদে বোমা হামলা রাজশাহীর বাগমারায় আহমদিয়া মুসলিম জামা’ত (কাদিয়ানি) মসজিদে আত্মঘাতী হামলায় নিহত কালো জ্যাকেট পরা যুবকই বোমা বহন করছিলেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসক। ওই যুবক তার পেটের বাম দিকের ওপরের অংশে বোমাটি বেঁধে রেখেছিলেন বলেও জানিয়েছেন তারা।
নিহত যুবকের ময়নাতদন্ত শেষে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. এনামুল হক সাংবাদিকদের এই তথ্য জানান।
ডা. এনামুল হক জানান, ময়নাতদন্তের সময় আত্মঘাতী হামলাকারীর যকৃত থেকে চারটি স্প্লিন্টার উদ্ধার করা হয়েছে। বোমাটি তার পেটের বাম দিকে থাকায় বিস্ফোরণে শরীরের বাম অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তার বাম হাতেও বেশ ক্ষত রয়েছে। সবমিলিয়ে বলা যায়, নিহত ওই যুবকই বোমাবহনকারী ছিলেন। তিনি আরও জানান, নিহত যুবকের শরীর থেকে চারটি স্প্লিন্টার পাওয়া গেছে। এর মধ্যে তিনটি লোহা ও একটি স্টিলের বল ছিল।

/এসএম/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম