‘রেল পানি’ বিক্রি সাময়িক বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ অক্টোবর ২০২০, ২০:০২আপডেট : ১১ অক্টোবর ২০২০, ২০:০৫

বাংলাদেশ রেলওয়ে রেল অঙ্গনে ‘রেল পানি’ বাজারজাতের সঙ্গে সঙ্গেই বিষয়টি নিয়ে কিছু কিছু গণমাধ্যম যাচাই-বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ রেলওয়ে। মন্ত্রণালয়টি বলছে, এ ধরনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত। এরপরও পানির গুণগতমান পরীক্ষার জন্য বিএসটিআই এবং বুয়েটকে নমুনা পাঠানো হয়েছে।
রবিবার (১১ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. শরিফুল আলম সাক্ষরিত পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছ, রেল অঙ্গনে নিজস্ব ব্র্যান্ডের বোতলজাত পানি ‘রেল পানি’ প্রবর্তনের নিমিত্ত বাংলাদেশ রেলওয়ে অতি সম্প্রতি উন্মুক্ত দরপত্রের মাধ্যমে শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। বিষয়টি নিয়ে কিছু কিছু গণমাধ্যম সঠিক তথ্য যাচাই-বাছাই না করে মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত প্রতিবেদন প্রকাশ করেছে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের বক্তব্য হলো বাজারে বহুল প্রচলিত শ্যামলী ড্রিংকিং ওয়াটার, শ্যামলী ফুড অ্যান্ড বেভারেজ কর্তৃক প্রস্তুতকৃত পানি বিএসটিআই এবং বুয়েট কর্তৃক সনদপ্রাপ্ত বোতলজাত পানি। একই ফ্যাক্টরিতে প্রস্তুতকৃত একই পানি রি-ব্র্যান্ডিং করা হয়েছে। অর্থাৎ রেলওয়ের জন্য ব্যবহৃত বোতলে শ্যামলী নামের পরিবর্তে কেবল মাত্র লেবেল পরিবর্তন করে রেল পানি নামকরণ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিন ধরে শ্যামলী পানি বাজারে বিক্রি হলেও এ পানির বিরুদ্ধে কখনও কোনও অভিযোগ পরিলক্ষিত হয়নি। ‘রেল পানি’ বাজারজাতের সঙ্গে সঙ্গেই এ ধরনের অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বলে প্রতীয়মান হয়। তারপরও পানির গুণগত মান পরীক্ষার জন্য বিএসটিআই এবং বুয়েটকে নমুনা পাঠানো হয়েছে। বাংলাদেশ রেলওয়ে আপাতত এ পানি বিক্রি বন্ধ রেখেছে। বিএসটিআই এবং বুয়েটের পরীক্ষার সনদ প্রাপ্তির পর আবার বাজারজাত করার ব্যবস্থা নেওয়া হবে।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম