বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে প্রদর্শনের জন্য নৌবাহিনী সংক্রান্ত ঐতিহাসিক সামগ্রী চেয়েছে নৌবাহিনী। সোমবার (১২ অক্টোবর) নৌবাহিনী থেকে এই আহ্বান করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিজয় সরণী এলাকায় নির্মাণাধীন ‘বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে’ নৌবাহিনীর অংশে প্রদর্শনের জন্য নৌ-ইতিহাস (Maritime History) এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নৌ অপারেশন্স সংক্রান্ত ঐতিহাসিক জিনিসপত্র, ছবি, অঙ্কন ও নথিপত্র সংগ্রহ করা হচ্ছে। এই জাদুঘরকে সমৃদ্ধ করার জন্য ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সংরক্ষিত এ জাতীয় দ্রব্যসামগ্রী ও নথিপত্র প্রদানে আগ্রহী ব্যক্তিদের নিম্নে প্রদত্ত ঠিকানায় যোগাযোগের জন্য বিনীত অনুরোধ করা হলো। যেসব প্রতিষ্ঠান ও ব্যক্তি এসব জিনিসপত্র দেবেন তাদের ও প্রতিষ্ঠানের নাম জাদুঘরে সংরক্ষণ করা হবে।
যোগাযোগের ঠিকানা: নৌবাহিনী সদর দফতর, নৌবাহিনী পর্ষদ, বঙ্গবন্ধু সামরিক জাদুঘর, টেলিফোন নাম্বার: ৯৮৩৬৩১৪। মোবাইল নাম্বার: ০১৭৬৯-৭০৫০৮৭, ০১৭৬৯-৭০৫০৮০ ।








