‘সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ১৮:০২আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১৮:০৪

‘সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে টেকসই বাংলাদেশ গড়ে তোলা হবে’

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান  বলেছেন, দুর্যোগ ব্যবস্থাপনায় সুশাসনের ওপর এবার গুরুত্ব দেওয়া হয়েছে। এই সুশাসন শুধু সরকারিভাবে নয়। বিভিন্ন স্টেক হোল্ডার আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, এনজিও আছে,  সুশীলসমাজ আছে, রাজনীতিবিদ আছেন— তাদেরকে নিয়েই এই সুশাসন প্রতিষ্ঠা করতে হবে। সবাই মিলেই দেশটাকে এগিয়ে নিতে হবে। আর এই সুশাসনের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনাও একটি টেকসই ব্যবস্থাপনা হবে। তার ওপর ভিত্তি করে টেকসই বাংলাদেশ হবে।’

সোমবার (১২ অক্টোবর)  আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০ উপলক্ষে আয়োজিত  সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

প্রসঙ্গত, আগামীকাল ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে সারাবিশ্বের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এবার মূল অনুষ্ঠান হবে ওসমানী মিলনায়তনে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ১৩ অক্টোবর সকাল ১০টায় রাজধানীর ওসমানী উদ্যানে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২০’ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে  ভার্চুয়ালি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দিবসটি পালন উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে। এর মধ্যে জেলা-উপজেলা পর্যায়ে আলোচনা সভা, পোস্টার ও লিফলেট বিতরণ, ক্রোড়পত্র প্রকাশ, বিভিন্ন টিভি চ্যানেলে `টকশো`, সড়কদ্বীপ সজ্জা,চিত্রাঙ্কন প্রতিযোগিতা ইত্যাদি রয়েছে।

সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী জানান, এবারের অনুষ্ঠানের কিছু বিশেষ দিক আছে। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ হাজার ৫০৫ জন নারী স্বেচ্ছাসেবীর (সিপিপি ভলান্টিয়ার) সঙ্গে যুক্ত হচ্ছেনস। এর মধ্য দিয়ে নারীর ক্ষমতায়নও প্রতিষ্ঠিত হচ্ছে।

ওসমানি মিলনায়তনের অনুষ্ঠানে ভার্চুয়ালি সিপিপিতে স্বেচ্ছাসেবীদের অন্তর্ভুক্তকরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

তিনি জানান, চলতি অর্থবছরে ১৭ হাজার ৫০০ পরিবারকে দুর্যোগ সহনীয় ঘর দিয়েছে মন্ত্রণালয়। সেটিও তিনি উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন— বাংলাদেশের কোনও মানুষ গৃহহীন থাকবে না। সে উপলক্ষে একটি তালিকাও করা হয়েছে। সেখানে ৮ লাখ ৮৩ হাজার ৩৩টি পরিবারের তালিকা করা হয়েছে। যাদের ভূমি নাই তাদের ২ শতাংশ ভূমি দেওয়া হবে এবং পাকা ঘর করে দেওয়া হবে। আর যাদের ভূমি আছে কিন্ত ঘর নাই, তাদের ঘর করে দেওয়া হবে।  ইতোমধ্যে ৫৯ হাজার ঘর নির্মাণে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। ঘর তৈরির কাজ খুব শিগগিরই শুরু হবে। যারা ঘর পেয়েছেন তাদের মধ্যে থেকে তিন জনের অভিজ্ঞতা শুনবেন প্রধানমন্ত্রী। এছাড়া মন্ত্রণালয়ের কাজ সম্পর্কে তিনি বলেন, ‘চলতি অর্থবছরে ২২০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র, ৪২৩টি বন্যা আশ্রয়কেন্দ্র করেছি। ৫৫০টি মুজিব কিল্লা নির্মাণ চলমান আছে। ৬৪ জেলা ৬৬টি ত্রাণ গুদাম নির্মাণ করছি। কাজ শেষের দিকে। এগুলো হয়ে গেলে ত্রাণ সহায়তা আরও দ্রুত আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো। দুর্যোগ কবলিত এলাকায়, দুর্যোগ কবলিত মানুষকে উদ্ধার, গবাদিপশু উদ্ধার, ত্রাণসামগ্রী বিতরণের জন্য আমরা প্রতিবন্ধী বান্ধব ৬০টি মাল্টিপারপাস রেসকিউ বোট তৈরির কাজ শুরু করেছি। এক মিটার গভীরতায়ও এই বোটগুলো চলতে চলতে পারে।’ তিনি জানান, ন্যাশনাল ইমার্জেন্সি সেন্টার নির্মাণের জন্য আমরা জমি পেয়েছি।  তেজগাঁওয়ে চিনের সহায়তায় কেন্দ্রীয় কন্ট্রোল রুম হবে। এছাড়া ভূমিকম্প সহনীয় রাষ্ট্র গড়তে জাপানের সহায়তায় আমরা কাজ শুরু করেছি। জাপান আমাদের আর্থিক ও কারিগরি সহায়তা দেবে। এছাড়া তিনি জানান, বজ্রপাতের জন্যও নানা প্রকল্প হাতে নিয়েছি। একই সঙ্গে দুযোর্গ প্রবণ এলাকায় আরও ১ হাজার আশ্রয় কেন্দ্র, ১ হাজার মুজিব কিল্লা এবং ১ হাজার ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য ডিপিপি করা হয়েছে। এছাড়া যেকোনও দুর্যোগে উদ্ধার কাজের জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি কেনা হচ্ছে। এজন্য আড়াই হাজার কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করা হয়েছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম