রাজধানীতে বাসচাপায় মায়ের মৃত্যু, মেয়ে আহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২০:২৫আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২০:২৭

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল রাজধানীর শাহবাগে মৎস্য ভবনের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় মা নিহত এবং মেয়ে আহত হয়েছেন।  নিহত মায়ের নাম রিজিয়া খাতুন (৬০)। আহত তার মেয়ে রিনা খাতুন (৩০)। সোমবার (১২অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সোয়া ৫টার দিকে রিজিয়াকে মৃত ঘোষণা করেন।

আহত রিনা খাতুন জানান, তার মা দাঁতের সমস্যার কারণে চিকিৎসার জন্য ছেলে আল হাসানের বাসা গণপূর্ত স্টাফ কোয়ার্টারে গিয়েছিনে। আল হাসান ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশনে চাকরি করেন।

রিনা বলেন, ‘আমি মাকে ভাইয়ের বাসা থেকে আমার মিরপুরের পাইকপাড়া বাসায় নিয়ে যাচ্ছিলাম। মৎস্য ভবনের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি বাস ধাক্কা দিয়ে চলে যায়। পরে লোকজনের সহযোগিতায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসি। এখানে চিকিৎসক মাকে মৃত ঘোষণা করেন।’

পাবনার সুজানগর উপজেলার নুর উদ্দিন পুর গ্রামের বীর মুক্তিযুদ্ধা রশিদ খানের স্ত্রী রিজিয়া। ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

/এআইবি/এআরআর/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি