মঙ্গলবার থেকে অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ অক্টোবর ২০২০, ২১:৪৩আপডেট : ১২ অক্টোবর ২০২০, ২১:৪৫

মঙ্গলবার থেকে অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি বৃষ্টি উপেক্ষা করে অবস্থান কর্মসূচিতে রয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের প্যানেল প্রত্যাশীরা। সোমবার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচির সমাবেশ থেকে ঘোষণা দেওয়ায় হয়— মঙ্গলবার (১৩ অক্টোবর) মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনেও সকাল থেকে একাংশ কাফনের কাপড় পরে অবস্থান নেবে।

২০১৮ সালের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ প্যানেল প্রত্যাশী সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, ‘মঙ্গলবার একাংশ জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে। আরেক অংশ প্রাথমিক শিক্ষা অধিদফতরের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে, প্যানেল ঘোষণা না আসা পর্যন্ত।’

প্রসঙ্গত, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পদে ২০১৮ সালে অনুষ্ঠিত দুটি নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ৫৬ হাজার ৯৩৬ প্রার্থী গত এক বছর ধরে প্যানেল শিক্ষক হিসেবে নিয়োগের দাবি করে আসছেন।

এর মধ্যে ২০১৪ সালে স্থগিতের পর ২০১৮ সালে অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ১৯ হাজার ৭৮৮ জন এবং ২০১৮ সালে নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৭ হাজার ১৪৮ জন প্যানেলভুক্তির দাবি জানান।

২০১৪ সালের স্থগিত (২০১৮ সালে অনুষ্ঠিত) পরীক্ষায় উত্তীর্ণ প্যানেল প্রত্যাশীদের আন্দোলন কর্মসূচির পর ২০২৮ সালের নিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ প্যানেল প্রত্যাশীরা রবিবার (১১ অক্টোবর) থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন।

প্যানেল প্রত্যাশীরা জানান, এক বছরের বেশি সময় ধরে দাবি জানিয়ে আসলেও নতুন করে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়ার কথা বলা হচ্ছে। এ কারণেই অবস্থান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

 

/এসএমএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী