বিচার বিভাগ নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণের অংশবিশেষ কমানো হলো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ১৭:২৮আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ১৭:৩০

সুপ্রিম কোর্ট ‘সরকার বনাম চেয়ারম্যান, প্রথম কোর্ট অব সেটেলমেন্ট ও অন্যান্য ' মামলার রায়ে বিচারক, আদালত ও বিচার বিভাগ নিয়ে হাইকোর্টের একটি রায়ের পর্যবেক্ষণগুলো বাদ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, ‘সরকার বনাম চেয়ারম্যান, প্রথম কোর্ট অব সেটেলমেন্ট ও অন্যান্য ’ শীর্ষক মামলার রায়ে বিচারক, আদালত ও বিচার বিভাগের নিয়ে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণসহ রায় ঘোষণা করেছিলেন। ওই রায়ের অংশবিশেষ প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির পূর্ণাঙ্গ ভার্চুয়াল বেঞ্চ বাদ দিয়েছেন। সংবিধানের ১০৪ অনুচ্ছেদের প্রদত্ত হাইকোর্টের রায়ের অংশবিশেষ বাদ দেওয়া হয়েছে।

এর আগে সরকার বনাম চেয়ারম্যান, প্রথম কোর্ট অব সেটেলমেন্ট ও অন্যান্য' মামলায় রায় ঘোষণা করেন বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ। হাইকোর্ট তার রায়ে প্রথম সেটেলমেন্ট আদালতের দেওয়া রায় সম্পর্কে বেশকিছু পর্যবেক্ষণ তুলে ধরেন।

হাইকোর্টের পর্যবেক্ষণে বলা হয়, মানুষের আশা-আকাঙ্ক্ষার সর্বশেষ জায়গা তথা শেষ আশ্রয়স্থল হলো বিচার বিভাগ। যখন এই শেষ আশ্রয়স্থলের বিচারকরা দুর্নীতির মাধ্যমে রায় বিক্রি করেন, তখন সাধারণ মানুষের আর যাওয়ার জায়গা থাকে না। তারা হতাশ হন, ক্ষুব্ধ হন, বিক্ষুব্ধ হন এবং বিকল্প খুঁজতে থাকেন। তখন জনগণ মাস্তান, সন্ত্রাসী এবং বিভিন্ন মাফিয়া নেতাদের আশ্রয় গ্রহণ করেন এবং তাদের বিচার সেখানে চান। সুতরাং, এখন সময় এসেছে জনগণের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগের আমূল সংস্কার করে দুর্নীতির মূল উৎপাটন করা। নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য এবং আদর্শ প্রতিষ্ঠানে পরিণত করা।

পর্যবেক্ষণ ছাড়াও হাইকোর্টের রায়ের অংশে বলা হয়েছে, আমাদের সমাজে, বুদ্ধিজীবী মহলে, পত্র-পত্রিকায় এবং ইলেকট্রনিক মিডিয়ায় বিচার বিভাগের স্বাধীনতার জন্য অসংখ্য খবর, প্রতিবেদন লেখা বা ছাপা হয়েছে। কিন্তু দুর্নীতিবাজ বিচারকদের (নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত) কীভাবে ছুঁড়ে ফেলে দেওয়া যায়, সে ব্যাপারে কোনও সুনির্দিষ্ট, সুস্পষ্ট প্রতিবেদন, লেখা বা গবেষণা দেখা যায়নি। বিচার বিভাগের সব বিচারকদের দুর্নীতিমুক্ত রাখতে হলে প্রথমেই দুর্নীতিবাজ বিচারকদের চিহ্নিত করে দ্রুততার সঙ্গে তাদের ছুঁড়ে ফেলে দিতে হবে।

এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল করা হলে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের রায়ে বিচারক, আদালত ও বিচার বিভাগ নিয়ে দেওয়া পর্যবেক্ষণ ও রায়ের অংশবিশেষ বাদ দিয়ে রায় ঘোষণা করেন। তবে আপিল বিভাগের রায়ের লিখিত অনুলিপি প্রকাশের পর বাদ দেওয়া বিষয়গুলো জানা যাবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম