সম্পত্তির জন্যে বাবাকে হত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২০, ২০:০২আপডেট : ১৩ অক্টোবর ২০২০, ২০:০৮

সম্পত্তির জন্যে বাবাকে হত্যার অভিযোগ রাজধানীর হাজারীবাগে সম্পত্তির জন্য বাবাকে ছেলেরা ছুরিকাঘাতে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম লাল মিয়া (৫০)। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে ঘটনাটি ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

নিহত লাল মিয়া হাজারীবাগের দক্ষিণ বসিলা এলাকার স্থায়ী বাসিন্দা।

নিহতের ছোট ভাই জানান, লাল মিয়া তার কিছু সম্পদ স্ত্রী আরজুদার (৪০) নামে লিখে দিয়েছেন। বাকি সম্পত্তি জোর করে স্ত্রী-ছেলেরা লিখে নিতে চাচ্ছিল। এতে  অস্বীকৃতি জানালে, স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি ও দ্বন্দ্বের সৃষ্টি হয়ে সম্পর্কের অবনতি হয়। সাত মাস যাবৎ মা-ছেলেরা বাবাকে আলাদা করে রাখে। পাশাপাশি বাবার অন্যান্য সম্পত্তির ভাড়াও তারা নিয়ে যায়। এতে আপত্তি জানালে, তাদের ঝগড়াঝাটি হয়।

তিনি বলেন, ‘এইসব নিয়ে বিরোধের জের ধরে আজ মঙ্গলবার দুপুরে মায়ের সামনেই তিন ছেলে জয়, সায়েদুল ও মিলন বাবাকে আঘাত করে। এক ছেলে প্রথমে গলায় গামছা পেঁচিয়ে ধরে, অপর দুই ছেলে বুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। তাদের চেঁচামেচি শুনে সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে জানান।’ 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় বিষয়টি অবহিত করা হয়েছে।

/এআরআর/এআইবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম