নড়িয়ায় আ. লীগের মেয়র প্রার্থীর বাড়িতে বিদ্রোহী প্রার্থীর হামলা

শরীয়তপুর প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৫, ০৪:০৩আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ০৪:০৫

পৌর নির্বাচনকে কেন্দ্র করে শরীয়তপুরের নড়িয়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলীর বাড়িতে হামলা হয়েছে। শনিবার রাত ৯ টার দিকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী শহিদুল ইসলাম বাবু রাঢ়ির সমর্থকরা এ হামলা চালায় বলে অভিযোগ করেছেন হায়দার আলীর ছেলে কামরুল হাসান পাভেল। এ সময় তারা একটি হিন্দু বাড়িতে অগ্নিসংযোগও করে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় হায়দার আলীর একটি বৈঠকে প্রথম হামলা করে বিদ্রোহী প্রার্থী বাবু রাঢ়ির সমর্থকরা। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ রানাসহ ২০ জন আহত হন। এর জের ধরে শনিবার দুপুরে নড়িয়া বাজারে উভয়পক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির বেপারি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সেকান্দার আলম রিন্টুসহ উভয়পক্ষের অন্তত ৩০জন আহত হয়।
এ ঘটনার সূত্র ধরে রাত ৯ টার দিকে বিদ্রোহী প্রার্থী বাবু রাঢ়ির সমর্থকরা হায়দার আলীর বাড়িতে হামলা করে। হামলাকারীরা এ সময় ১৫ থেকে ২০টি হাতবোমার বিস্ফোরণ ঘটায় এবং উঠানে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করে। পরে দুর্বৃত্তরা মেয়র প্রার্থী হায়দার আলীর প্রতিবেশী ও সমর্থক মধু ঋষির বাড়িতে অগ্নিসংযোগ করে। এতে ওই বাড়ির দুটি ঘর পুড়ে যায়। সংবাদ পেয়ে নড়িয়া থানা পুলিশ ঘটনাস্থলে যায়।
নড়িয়া থানার অফিসার ইনচার্জ ইকরাম আলী মিয়া বলেন,  হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। নির্বাচনকে কেন্দ্র করে এই হামলার ঘটতে পারে।
/এআর/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম