নিম্নচাপের প্রভাবে কোথাও কোথাও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১৪:১০আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ১৪:১১

বৃষ্টি

সাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি আরও পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করেছে এবং কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) বাংলাদেশের দেশের কিছু অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হবে। 

আবহাওয়াবিদ আব্দুল হামিদ বলেন, গভীর নিম্নচাপটি ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করে কিছুটা শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে বাংলাদেশের উপকূলীয় এলাকাসহ দেশে এ বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে।  

আবহাওয়া অধিদফতর জানায়, পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ভারতের উত্তর অন্ধ্র উপকূল অতিক্রম করেছে এবং দুর্বল হয়ে ভারতের তেলেঙ্গানায় নিম্নচাপ হিসেবে অবস্থান করছে। এটি আরও উত্তর ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুর্বল হতে পারে। অন্যদিকে মৌসুমী বায়ুর অক্ষ বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে দুর্বল অবস্থায় বিরাজ করছে। 

আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, নিম্নচাপের প্রভাবে রাজশাহী, সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্য এলাকার আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। 

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম