নাট্যশিপ্লীকে ধর্ষণ: এটিএন বাংলার সাবেক প্রোগ্রাম ম্যানেজার বেকসুর খালাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ১৫:২২আপডেট : ১৫ অক্টোবর ২০২০, ০২:৩২

আদালত এক নাট্যশিপ্লীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় এটিএন বাংলার সাবেক প্রোগ্রাম ম্যানেজার আসলাম সিকদারকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৫-এর বিচারক সামছুন্নাহার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে হাজির ছিলেন না। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে।

মামলার এজাহার থেকে জানা যায়, ভিকটিম বা বাদী একজন নাট্যশিল্পী। আর আসামি আসলাম সিকদার (৪২) এটিএন বাংলার প্রোগ্রাম ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেই সুবাদে আসামির সঙ্গে পরিচয় হয় বাদীর। পরিচয়ের একপর্যায়ে আসামি বাদীকে জানান যে, তিনি তাকে (বাদী) ভালোবেসে ফেলেছেন এবং পরবর্তীতে বিয়ে করার প্রস্তাব দেন। সেই সঙ্গে আসামি বলেন, তিনি বাদীকে বড় নাট্যকার হিসেবে তৈরি করতে পারবেন। কারণ, তিনি এ বিষয়ে ২০ বছরের ট্রেনিংপ্রাপ্ত।

নাটকের বিষয়ে প্রশিক্ষণের জন্য প্রায়ই বাদীকে আসামির বাসায় যেতে বলেন। কাজের কারণে বাদী আসামির বাসায় যেতে পারেননি। ২০১৮ সালের ২৬ অগাস্ট আসামির সঙ্গে প্রথমবারের মতো তার অফিসে যান। ওখানে যাওয়ার পর বাদী বুঝতে পারে এটা কোনও নাট্য প্রশিক্ষণের অফিস না। বাদী তখন অফিস থেকে বের হওয়ার চেষ্টা করলে আসামি বাধা দেন। এরপর জোরপূর্বক বাদীকে ধর্ষণ করেন তিনি। বাদী আইনের আশ্রয় নিতে চাইলে আসামি তাকে বিয়ের আশ্বাস দেন। এভাবে অনেকবার বাদীর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। একপর্যায়ে আসামি বাদীকে বিয়ে করবেন না বলে জানান এবং হত্যার হুমকি দেন।

তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় আসামিকে আদালত বেকসুর খালাস দিলেন।

/টিএইচ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম