বিআরটিএ’র অভিযানে ৭৮ মামলা, চালকের কারাদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ অক্টোবর ২০২০, ২১:২৬আপডেট : ১৪ অক্টোবর ২০২০, ২১:৩৭

বিআরটিএ গণপরিবহনের নানা অনিয়মের বিরুদ্ধে রাজধানী ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ১০টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে নতুন সড়ক পরিবহন আইনে ৭৮টি মামলায় ৯৯ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি ড্রাইভিং লাইসেন্স না থাকায় এক চালককে কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তিনটি যানবাহনকে ডাম্পিং ও সাতটির কাগজপত্র জব্দ করা হয়েছে। বিআরটিএ’র উপ-পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (১৪ অক্টোবর) দিনভর ঢাকা জেলার সাভার, রূপনগর, মুরগীটোলা, ভাটারা, ধানমন্ডি, সবুজবাগ, কল্যাণপুর, খামার বাড়ি এবং চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোড়, বহদ্দারহাট ও কাস্টমস মোড় এলাকায় এসব আদালত পরিচালিত হয়।

মোহাম্মাদ আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, বিআরটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম ফেরদৌস ইসলামের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত সাভার এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অনিয়মের অভিযোগে ছয়টি মামলায় পাঁচ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের আদালত রূপনগর ও মুরগীটোলা এলাকায় অভিযান পরিচালনা করে চারটি মামলায় চার হাজার টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া তিনটি মোটরযান ডাম্পিং ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় একজন চালককে কারাদণ্ড দেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল ইসলামের আদালত ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করে ১২টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া একটি মোটরযানের কাগজপত্র জব্দ করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা কাজীর নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে চারটি মামলায় এক হাজার ২০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর আদালত সবুজবাগ এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি মামলায় তিন হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব সারাহ সাদিয়া তাজনীনের ভ্রাম্যমাণ আদালত কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ছয়টি মামলায় ৮ হাজার ৬০০ টাকা জরিমানা আদার করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট তাছলিমা আক্তারের ভ্রাম্যমাণ আদালত খামার বাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে সাতটি মামলায় ১২ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং চারটি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নূরে জামান চৌধুরীর ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১০টি মামলায় ১৪ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার দাসের আদালত চট্টগ্রাম মহানগরীর বহদ্দারহাট এলাকায় অভিযান পরিচালনা করে পাঁচটি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় করেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লুৎফর রহমানের ভ্রাম্যমাণ আদালত চট্টগ্রাম মহানগরীর কাস্টমস মোড় এলাকায় অভিযান পরিচালনা করে ১৮টি মামলায় ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেন। এ ছাড়া দুটি মোটরযানের কাগজপত্র জব্দ করেন।

 

/এসএস/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম