বাগেরহাট পৌরসভা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মির্জা আলি হাসান খোকন। শুক্রবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
মির্জা আলি হাসান খোকন আরও জানান, তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান হাবিবুর রহমানের পক্ষে নির্বাচনি প্রচারণা চালাবেন। এ সময় অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
/এইচকে/








