মশক নিয়ন্ত্রণে লার্ভিসাইড ব্যবহার করবে ডিএনসিসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২০, ১২:৩২আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ১২:৩২

ঢাকা উত্তর সিটি করপোরেশনের অভিযান, ফাইল ছবি

শীত মৌসুমে কিউলেক্স মশা নিয়ন্ত্রণের জন্য চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড ব্যবহার শুরু করতে যাচ্ছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল শনিবার (১৭ অক্টোবর) থেকে চতুর্থ প্রজন্মের লার্ভিসাইড Novaluron ব্যবহার শুরু করবে। দানাদার এই কীটনাশকটি একবার ব্যবহার করলে প্রায় ৯০ দিন পর্যন্ত কার্যকর থাকে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার (১৬ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ববিদের তত্ত্বাবধানে এবং উত্তর সিটি করপোরেশনের নিজস্ব ব্যাবস্থাপনায় পৃথকভাবে তিন মাসব্যাপী সফল পরীক্ষা চালানো শেষে এই কীটনাশকটি শনিবার মাঠ পর্যায়ে ব্যবহারের জন্য প্রয়োগ শুরু করা হবে। এটি অত্যন্ত নিরাপদ কীটনাশক, যা শুধু Chitin আছে এমন প্রাণীর ওপর কাজ করে। ফলে লার্ভা থেকে সৃষ্টি হয় এমন কীট ছাড়া মানুষ এবং অন্যান্য প্রাণীদেহে এই কীটনাশক কোনও বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না।

/এসএস/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম