ধর্ষণের প্রতিবাদে লংমার্চ এখন কুমিল্লায়

ঢাবি প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২০, ২০:০০আপডেট : ১৬ অক্টোবর ২০২০, ২০:২৯

ধর্ষণের প্রতিবাদে লংমার্চ এখন কুমিল্লায় ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ৯ দফা দাবিতে রাজধানীর শাহবাগে থেকে নোয়াখালীর উদ্দেশে যাত্রা করা লংমার্চ কুমিল্লা গিয়ে পৌঁছেছে। এর আগে শুক্রবার (১৬ অক্টোবরে) বিকালে লংমার্চ নারায়ণগঞ্জে পৌঁছে সেখানে মিছিল ও সমাবেশ করে।

শুক্রবার সকাল ১০টার দিকে শাহবাগ থেকে এই লংমার্চ শুরু হয়। কয়েকটি বামপন্থী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা লংমার্চ কর্মসূচি নিয়ে নোয়াখালীর অভিমুখে যাত্রা শুরু করেন।

জানা যায়, কুমিল্লাতে রাতের খাবার শেষ করে রাতেই ফেনীতে পৌঁছে যাবে লংমার্চ। সেখানে রাত্রীযাপন করে শনিবার (১৭ অক্টোবর) নোয়াখালী শহর মাইজদীতে গিয়ে লংমার্চ পরবর্তী সমাবেশ করবে। এরপর শনিবার ঢাকা ফিরবেন লংমার্চ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ-সভাপতি সাদিকুল ইসলাম সাদিক কুমিল্লা থেকে বাংলা ট্রিবিউনকে জানান, ‘নারায়ণগঞ্জে সমাবেশ করে এখন আমরা কুমিল্লাতে পৌঁছেছি। সেখানে লংমার্চ পরবর্তী সমাবেশ করে রাতেই ফেনীতে যাবো।’

প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই ঘটনার পর নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে গত ৫ অক্টোবর রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করে গণজমায়েত কর্মসূচি শুরু করে বামপন্থী কয়েকটি ছাত্র সংগঠন। এরপর শাহবাগে টানা কর্মসূচি পালন করে তারা। এবার ‘ধর্ষণ ও বিচারহীনতার বিরুদ্ধে ঢাকা থেকে নোয়াখালী লংমার্চ’ কর্মসূচি পালন করছেন তারা।

আরও পড়ুন: ধর্ষণের প্রতিবাদে লংমার্চ 

/এসআইআর/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক