‘বন্ধু’ হয়ে চাইল্ড পর্নোগ্রাফির কনটেন্ট আদায় করে তারা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ অক্টোবর ২০২০, ১৯:১৭আপডেট : ১৯ অক্টোবর ২০২০, ২০:৩২


আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপের সদস্য সন্দেহে আটক তিন জন
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক চাইল্ড পর্নোগ্রাফি গ্রুপের সঙ্গে সংশ্লিষ্ট তিন জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা প্রত্যেকেই বিভিন্ন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী।

সোমবার (১৯ অক্টোবর) বিকালে সিটিটিসি’র সিনিয়র সহকারী পুলিশ কমিশনার ইশতিয়াক আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলো-বোরহান উদ্দিন (২৬), মো. আব্দুল্লাহ আল-মাহমুদ (২৫) ও মো. অভি হোসেন (২৫)। 

সিটিটিসি জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত কয়েকদিনে ধারাবাহিকভাবে অনুসরণ করা হয় এই চক্রের সদস্যদের। পরে রাজধানীর শাহজাহানপুর, পল্লবী ও রামপুরা থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ও তিনটি সিপিইউ জব্দ করা হয়। এ ঘটনায় রমনা থানায় পর্নগ্রাফি আইনে একটি মামলা হয়েছে।

ইশতিয়াক আহম্মেদ জানান,  গ্রেফতারকৃতরা নিজেদের পরিচয় গোপন করে দেশি-বিদেশি বিভিন্ন উঠতি বয়সি শিশু ও প্রাপ্তবয়স্ক মেয়েদের সঙ্গে পরিচিত হয়। পরবর্তী সময়ে এই পরিচয় বা বন্ধুত্বে সূত্র ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ওয়েবসাইটের মাধ্যমে শিশুদের অসামাজিক কাজে উৎসাহিত করে ন্যুড কনটেন্ট সংগ্রহ করে। এসব কনটেন্ট তারা বিভিন্ন ওয়েবসাইটে প্রচার করে। সুনির্দিষ্ট অভিযোগ ও তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা ইতোমধ্যে ১৮ অক্টোবর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

 

 

/এআরআর/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম