ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে হাইকোর্টে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ২৩:০১আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:০৩

সুপ্রিম কোর্ট

ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় একই সময়ে দুই আসামির জবানবন্দি গ্রহণ করার বিষয়ে ব্যাখ্যা দিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান আনছারীকে তলব করেছেন হাইকোর্ট। একইসঙ্গে ধর্ষণ মামলার যাবতীয় নথিসহ (সিডি) তাকে আগামী ১১ নভেম্বর সশরীরে আদালতে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন আদালত।

ওই মামলার এক আসামির জামিনের শুনানিকালে বিষয়টি নজরে আসার পর মঙ্গলবার (২০ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামির জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট আব্দুল জলিল। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারোয়ার হোসেন বাপ্পি।

এর আগে ২০১৯ সালের ১৯ জুন এই মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এরপর চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. হেমায়েত উদ্দিন আসামিদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯ (৩) ধারায় অভিযোগ গঠন করেন। এরপর মামলার আসামি মো. কাউছার হাইকোর্ট থেকে এক বছরের জামিন পায়। আর আসামি শাহাদাত ট্রাইব্যুনালে জামিন না পেয়ে হাইকোর্টে আপিল করে।

আপিল আবেদনের শুনানি করতে গিয়ে শাহাদাত ও কাউছারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই সময়ে গ্রহণ করার বিষয়টি হাইকোর্টের নজরে আসে। পরে আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণকারী ম্যাজিস্ট্রেটকে তলবের আদেশ দিদেন হাইকোর্ট।

প্রসঙ্গত, মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, বন্ধু নবীরুল ইসলামের ফোন পেয়ে ২০১৮ সালের ১২ অক্টোবর সন্ধ্যা সাতটায় বাদী (ভিকটিম) তার বান্ধবীসহ কুড়িল বিশ্বরোডের বিসমিল্লাহ কারস লিমিটেডে গেলে রাত ৮টার দিকে তাদের একটি প্রাইভেটকারে তুলে নেওয়া হয়। এরপর প্রাইভেটকারটি কুড়িল বিশ্বরোড হয়ে ৩০০ ফিট রাস্তার কিছুদূর যাওয়ার পর বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকে গিয়ে এক হাজার টাকা ধরিয়ে দিয়ে বাদীর বান্ধবীকে গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়। সে সময় বাদী গাড়ি থেকে নামতে গেলে তাকে নামতে দেওয়া হয়নি। একপর্যায়ে ধর্ষণের পর বাদীকে প্রাইভেটকারে থাকা আসামিরা (নবীরুল, শাহাদাত ও কাউছার) খিলক্ষেত এলাকায় হোটেল রিজেন্সির সামনে নামিয়ে দিয়ে পালিয়ে যায়। গত বছর ১১ জানুয়ারি আসামি নবীরুল প্রাইভেটকারটি বিক্রি করে  গা ঢাকা দেয়। এদিকে ধর্ষণের ঘটনার পরদিন ২০১৮ সালের ১৩ অক্টোবর ভাটারা থানায় ধর্ষণচেষ্টার মামলা করেন বাদী।

দ্বিতীয় দফায় এই মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হওয়ার পর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর কাছে হস্তান্তর করা হয় মামলাটি। তদন্তকালে গত বছরের ২৭ মার্চ ঢাকার বাবুবাজার এলাকা থেকে আসামি শাহাদাতকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি ও তথ্যের ভিত্তিতে অপর দুই আসামি মো. নবীরুল ইসলাম ও মো. কাউছার ওরফে হৃদয়কে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন বেলা ১২টায় ঢাকা মহানগর হাকিম (মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট) মো. সারাফুজ্জামানের খাস কামরায় শাহাদাত ইসলামের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। একইদিন একইসময় আসামি মো. কাউছারের স্বীকারোক্তিমূলক জবানবন্দিও রেকর্ড করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সারাফুজ্জামান।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম