নির্ধারিত সময়ের মধ্যে আবাসন প্রকল্পের কাজ শেষ করার তাগিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ অক্টোবর ২০২০, ২৩:১৭আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২৩:২৬

 

নির্ধারিত সময়ের মধ্যে আবাসন প্রকল্পের কাজ শেষ করার তাগিদ উত্তরায় রাজউকের  বাস্তবায়নাধীন উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প এবং মিরপুরে গণপূর্ত অধিদফতরের বাস্তবায়নাধীন সরকারি কর্মকর্তাদের জন্য আবাসন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে  শেষ করার তাগিদ দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।

মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তরা ১৮ নম্বর সেক্টরে  অ্যাপার্টমেন্ট প্রকল্প পরিদর্শনকালে তিনি এই তাগিদ দেন।

পরিদর্শনকালে তিনি প্রকল্পের বিভিন্ন অ্যাপার্টমেন্ট ঘুরে দেখেন। এ সময় প্রকল্পের রেইন ওয়াটার হারভেস্টিং প্ল্যান্ট পরিদর্শন করেন। রাজধানী ঢাকার অদূরে মনোরম প্রাকৃতিক পরিবেশে আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন এই আবাসন প্রকল্পের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

প্রকল্প সম্পর্কে সংশ্লিষ্টরা জানান, প্রকল্প এলাকার ৫৫ শতাংশ জমি খেলার মাঠ, পার্ক, সবুজায়ন, রাস্তা ইত্যাদির জন্য উন্মুক্ত রাখা হয়েছে। প্রকল্পের অভ্যন্তরে মসজিদ, কমিউনিটি সেন্টার, কিচেন মার্কেট, সুপার শপ, কমার্শিয়াল কমপ্লেক্স ইত্যাদির পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এছাড়া গভীর নলকূপ স্থাপনের মাধ্যমে ডিএমএ’র পরিবর্তে এইচডিপিই পাইপ ব্যবহার করে পানি সরবরাহ নিশ্চিত করা হয়েছে, যা অধিকতর টেকসই ও দীর্ঘস্থায়ী। প্রকল্পের প্রত্যেকটি ভবনে পর্যাপ্ত সিসি ক্যামেরা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, স্ট্যান্ডবাই জেনারেটরের মাধ্যমে ইমার্জেন্সি বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা রাখা হয়েছে। এ প্রকল্পের প্রত্যেকটি ভবনে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে এবং রেইন ওয়াটার হার্ভেস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। আন্ডারগ্রাউন্ড ক্যাবলের মাধ্যমে ভবনে বৈদ্যুতিক সংযোগ স্থাপন করা হয়েছে, যা সৌন্দর্য এবং অগ্নিনিরাপত্তা বৃদ্ধি করেছে। মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, বিচারপতি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, শিল্পী-সাহিত্যিক-ক্রীড়া ব্যক্তিত্ব, আইনজীবী, ব্যবসায়ীসহ ২২ ক্যাটাগরির লোকজন এখানে ফ্ল্যাটের জন্য আবেদন করতে পারবেন।

রাজউকের ওয়েবসাইট হতে আবেদন ফরম ও প্রসপেক্টাস সংগ্রহ করে প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে নির্ধারিত সময়ের মধ্যে জামানতের অর্থ প্রদান করে ‘চেয়ারম্যান, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্প’ বরাবর আবেদন করতে হবে। এ প্রকল্পের প্রতিটি ফ্ল্যাটের গ্রস আয়তন ১৬৫৪ বর্গফুট।

পরে প্রতিমন্ত্রী মিরপুর ৬ নম্বর সেক্টরে গণপূর্ত অধিদফরের বাস্তবায়নাধীন সরকারি কর্মকতাদের জন্য ২৮৮টি ফ্ল্যাট নির্মাণ প্রকল্প পরিদর্শন করেন। ২৯০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন  প্রকল্পটি এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে।

বর্তমানে প্রকল্পের ভৌত ও আর্থিক অগ্রগতি যথাক্রমে ৭৪ শতাংশ ও ৫৭ শতাংশ। নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করা সম্ভব হবে বলে প্রকল্প সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন— গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. শহীদ উল্লা খন্দকার, গণপূর্ত অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. আশরাফুল আলম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) চেয়ারম্যান মো. সাঈদ নূর আলম এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা-কর্মচারীরা।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম