রাজধানীতে পিকআপের চাপায় ট্রাফিক পুলিশ নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ০১:৩৫আপডেট : ২১ অক্টোবর ২০২০, ০১:৩৫

রাজধানীতে পিকআপের চাপায় ট্রাফিক পুলিশ নিহত রাজধানীর যাত্রাবাড়ীতে পিকআপভ্যানের চাপায় ট্রাফিক পুলিশ এসআই বাবুল শেখ (৫০)  নিহত হয়েছেন। মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে যাত্রাবাড়ীর কলাপট্টির সামনে এ দুর্ঘটনা ঘটে। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি বলেন, ‘পিকআপভ্যান চাপা দেওয়ার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা রাত ১১টায় তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় ঘাতক পিকআপটি জব্দসহ চালককে আটক করা হয়েছে।’

পুলিশের এই কর্মকর্তা জানান, বাবুল শেখ কোতোয়ালি জোনে ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। রাতে ডিউটি শেষে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হয়েছেন তিনি। তার গ্রামের বাড়ি পাবনায়। বর্তমানে শনিরআখড়ায় পরিবার নিয়ে থাকতেন তিনি। তার মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

/এসএইচ/এআইবি/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম