নিঃশর্ত ক্ষমা চাইলেন ময়মনসিংহের ডেপুটি জেলার অলিভা শারমিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০২০, ২১:২৯আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২১:৩০

সুপ্রিম কোর্ট

আদালত অবমাননার অভিযোগ ওঠায় ময়মনসিংহের ডেপুটি জেলার অলিভা শারমিন হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পরে আদালত অবমাননার অভিযোগ থেকে তাকে অব্যাহতি দেন হাইকোর্ট।

আদালতের পূর্ব নির্দেশনা অনুসারে সশরীরে হাজির হয়ে ক্ষমা প্রার্থনা করায় বুধবার (২১ অক্টোবর) বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে তাকে ক্ষমা প্রার্থনার আদেশ দেন।

এসময় আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল। তিনি বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার ময়মনসিংহের ডেপুটি জেলার অলিভা শারমিন হাইকোর্টে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। পরে আদালত তাকে ভবিষ্যতের জন্য সতর্ক করে দিয়ে নিঃশর্ত ক্ষমা প্রদান করেছেন এবং এ সংক্রান্ত রুল নিষ্পত্তি করে দেন।

এর আগে গত ১ অক্টোবর আদালতের আদেশ প্রতিপালন না করার বিষয়ে ব্যাখ্যা দিতে ময়মনসিংহ কারাগারের ডেপুটি জেলার অলিভা শারমিনকে তলব করেছিলেন হাইকোর্ট।

পরে ডেপুর্টি অ্যাটর্নি জেনারেল বিএম আব্দুর রাফেল জানিয়েছিলেন, সাহেদ নামে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত এক আসামি হাইকোর্টে জামিন আবেদন করেন। ওই আসামি কত দিন কারাগারে রয়েছেন, সে তথ্য জানতে চেয়েছিলেন হাইকোর্ট। হাইকোর্টের আদেশ মোতাবেক গত ২৯ সেপ্টেম্বর ময়মনসিংহ কারাগারে আমি নিজে যোগাযোগ করার চেষ্টা করি।  কিন্তু ডেপুটি জেলার অলিভা শারমিন তথ্য দিতে রাজি হননি।

বিএম আব্দুর রাফেল বলেন, ‘বিষয়টি অবহিত করার পর হাইকোর্ট তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করতে বলেন। সে অনুসারে আবেদন করি। এ আবেদনের ওপর শুনানি শেষে হাইকোর্ট অলিভা শারমিনের বিরুদ্ধে রুল জারি করেন এবং হাজির হয়ে তাকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছিলেন।’

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী