জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে কুয়েত প্রবাসীর মৃত্যু, সন্ধান মেলেনি পরিবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:০৯আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৮:৩১

লাশ

দেশে ফেরার পথে বিমানের ভেতরে মারা যান কুয়েত প্রবাসী বুরহান মিয়া। বৃহস্পতিবার (২২ অক্টোবর) জাজিরা এয়ারওয়েজের ফ্লাইটে দেশে ফিরছিলেন তিনি। তার মরদেহ হস্তান্তর করার জন্য পরিবারকে খুঁজছে বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক।

জানা গেছে, মৃত বুরহান মিয়ার পাসপোর্টে থাকা জরুরি ফোন নম্বরটি বন্ধ রয়েছে। এ কারণে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারছে না বিমানবন্দরে অবস্থিত  প্রবাসী কল্যাণ ডেস্ক। বুরহানের মরদেহ বিমানবন্দরে রয়েছে। তার পাসপোর্টে গ্রামের ঠিকানা—ঢাকা জেলার নবাবগঞ্জের রাধাকান্তপুর। 

বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহকারী পরিচালক মো. ফখরুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বুরহান মিয়ার পরিবারের খোঁজ করছি। যদি পাওয়া না যায়, তাহলে তার মরদেহ কুর্মিটোলা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হবে।’

/সিএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম