‘নিহত ব্যক্তি’র ফিরে আসার ঘটনায় বিচারিক অনুসন্ধানের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ অক্টোবর ২০২০, ১৭:৪৩আপডেট : ২২ অক্টোবর ২০২০, ১৭:৪৫

 

সুপ্রিম কোর্ট চট্টগ্রামে কথিত নিহত ব্যক্তি দিলীপ রায়ের ফিরে আসার ঘটনায় বিচারিক অনুসন্ধান করতে চট্টগ্রামের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই মামলার আসামি দূর্জয় আচার্যকে জামিন দিয়েছেন আদালত।

দিলীপসহ সংশ্লিষ্ট মামলার অপর দুই আসামি এবং মামলার তদন্ত কর্মকর্তার বক্তব্য শোনার পর বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে আসামি দূর্জয় আচার্যের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জাহিদুল আলম চৌধুরী। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন বাপ্পী।

এর আগে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় ২০১৯ সালের ২৩ এপ্রিল পুলিশ বাদী হয়ে চট্টগ্রামের হালিশহর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় গত ২৫ এপ্রিল জীবন চক্রবর্তী ও দূর্জয় আচার্যকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে জীবন চক্রবর্তী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে জানান, গাঁজা সেবনের ঘটনাকে কেন্দ্র করে দিলীপ রায় নামের এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে।

অথচ ঘটনার কিছুদিন পর দিলীপ রায়কে জীবিত অবস্থায় আদালতের সামনে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর ম্যাজিস্ট্রেট দিলীপ রায়কে নিজ জিম্মায় ছেড়ে দেন এবং পুলিশকে তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।

এদিকে, দিলীপ রায়ের ফিরে আসার ঘটনায় দূর্জয় চক্রবর্তী হাইকোর্টে জামিন চেয়ে আবেদন জানান। সেই আবেদনের শুনানি নিয়ে গত ২৯ সেপ্টেম্বর ফেরত আসা দিলীপ রায়, গ্রেফতার হওয়া দুই আসামি এবং মামলার সব নথিসহ তদন্ত কর্মকর্তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। ওই আদেশের ধারাবাহিকতায় মামলার যাবতীয় নথিসহ বৃহস্পতিবার (২২ অক্টোবর) হাইকোর্টে হাজির হয়ে ব্যাখ্যা দেন মামলার তদন্ত কর্মকর্তা।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম