মৃত ১৪ জনের ১২ জনই ঢাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ অক্টোবর ২০২০, ১৬:১৮আপডেট : ২৩ অক্টোবর ২০২০, ১৬:৫৫

করোনা পরীক্ষা

করোনায় গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং এ নিয়ে এখন পর্যন্ত করোনায় পাঁচ হাজার ৭৬১ জন মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। শুক্রবার (২৩ অক্টোবর) করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, মারা যাওয়া ১৪ জনের মধ্যে পুরুষ ১৩ জন এবং নারী একজন। তারা সবাই হাসপাতালে মারা গেছেন। বয়স বিবেচনায় ৪১ থেকে ৫০ বছরের মধ্যে রয়েছেন একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১২ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ১২ জন এবং বাকি দুজন রাজশাহী বিভাগের।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে জানা যায়, ১১১টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৩ হাজার ৮৫৭টি আর নমুনা পরীক্ষা হয়েছে আগেরসহ ১৪ হাজার ১১টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ২২ লাখ ৩৫ হাজার ৪৮৮টি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছেন এক হাজার ৫৮৬ জন আর এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৪১৩ জন। একই সময়ে সুস্থ হয়েছেন এক হাজার ৫৩৩ জন আর এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ১২ হাজার ৬৫ জন।

২৪ ঘণ্টায় শনাক্তের হার ১১ দশমিক ২৩ শতাংশ আর এখন পর্যন্ত শনাক্তের হার ১৭ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ৭২ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যু হার এক দশমিক ৪৫ শতাংশ।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া এক হাজার ৫৩৩ জনের মধ্যে ঢাকা বিভাগে রয়েছেন ৮৮৩ জন, চট্টগ্রাম বিভাগে ২৪৮ জন, রংপুর বিভাগে ২৫ জন, খুলনা বিভাগে ১০৫ জন, বরিশাল বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে ১৭৫ জন, সিলেট বিভাগে ৭২ জন আর ময়মনসিংহ বিভাগে ১১ জন।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে নতুন করে যোগ হয়েছেন ৭৬৬ জন আর একই সময়ে ছাড়া পেয়েছেন ৬৬৯ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন পাঁচ লাখ ৪৯ হাজার ২৮৬ জন আর এখন পর্যন্ত ছাড়া পেয়েছেন পাঁচ লাখ নয় হাজার ৩১৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছেন ৩৯ হাজার ৯৬৮ জন। একই সময়ে আইসোলেশনে যুক্ত হয়েছেন ১৮৭ জন আর ছাড়া পেয়েছেন ২২৬ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছেন মোট ৮৪ হাজার ৯৯৭ জন আর ছাড়া পেয়েছেন ৭২ হাজার ৮৮৬ জন। বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ হাজার ১১১ জন।

/জেএ/এএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম