ক্র্যাব সভাপতি আক্তারুজ্জামান, সম্পাদক মাহবুব আলম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০১৫, ২১:৫০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৫, ২২:২৩


আক্তারুজ্জামান লাবলু  ও মাহবুব আলম লাভলূ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ভোরের কাগজের চিফ রিপোর্টার আখতারুজ্জামান লাবলু সভাপতি এবং ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মাহবুব আলম লাভলু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
রবিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ক্রাইম রিপোর্টার্স বহুমুখী সমবায় সমিতি কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ১৯৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এরমধ্যে একটি ভোট বাতিল হয়ে যায়।
সভাপতি পদে দৈনিক ভোরের কাগজের চিফ রিপোর্টার সভাপতি আক্তারুজ্জামান লাবলু ১১১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডেইলি সানের সিনিয়র রিপোর্টার ও ক্রাবের বর্তমান সভাপতি ইসারফ হোসেন ইসা পেয়েছেন ৮৫ ভোট।
সহ-সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার মির্জা মেহেদী তমাল ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাব্বির মাহমুদ পেয়েছেন ৮৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে ১০৩ ভোট পেয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির সিনিয়র রিপোর্টার মাহবুব আলম লাভলু নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার ওমর ফারুক আল হাদী পেয়েছেন ৫৬ ভোট। একই পদে আমীর মুহম্মদ জুয়েল পেয়েছেন ৩৫ ভোট।
যুগ্ম-সম্পাদক পদে মোহাম্মদ মোমিন হোসেন ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অখিল পোদ্দার পেয়েছেন ৬০ ভোট।
প্রচার সম্পাদক পদে এস এ টিভির সিনিয়র রিপোর্টার এম এম বাদশা ১২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান লাবু পেয়েছেন ৭৩ ভোট।
প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক পদে এএনবি-২৪-এর মমতাজ উদ্দিন ১০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আজকালের খবরের শাহীন আলম পেয়েছেন ৮৬ ভোট।
ক্রীড়া সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন বাবু ১১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হানিফ রাজা পেয়েছেন ৭৩ ভোট।
দফতর সম্পাদক পদে আজিজুল হাকিম ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসমাইল হোসেন ইমু পেয়েছেন ৬১ ভোট।
সদস্য পদে নয়াদিগন্তের আমিনুল ইসলাম ১৪৩ ভোট, শাহীন আবদুল বারী ১১৫ ভোট ও এমদাদুল হক ৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সদস্য পদে ওয়াসিম সিদ্দিকী ৮৭ ভোট পেয়ে হেরে যান।
এর আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংগঠনিক সম্পাদক পদে  ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মামুনুর রশিদ ও কোষধ্যক্ষ পদে এনএনবি’র সিনিয়র রিপোর্টার দেলোয়ার হোসেন নির্বাচিত হয়েছেন। 
/জেইউ/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম