নাশকতার মামলায় জামায়াতের আমিরসহ ১৮৬ জনের বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২০, ২১:৫১আপডেট : ২৭ অক্টোবর ২০২০, ২২:০৫

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান

রাজধানীর মতিঝিল থানায় দায়ের হওয়া নাশকতার মামলায় জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ ১৮৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

মঙ্গলবার (২৭ অক্টোবর) ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট  মোহাম্মদ আসাদুজ্জামান নূরের আদালত আসামিদের অব্যাহতির আবেদন নামঞ্জুর করে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। একইসঙ্গে  আগামী ২২ মার্চ সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে  এ তথ্য জানা গেছে।

মামলার অপর আসামিরা হলেন— জামায়াত ইসলামীর নেতা, সাবেক সংসদ সদস্য হামিদুর রহমান, শিবিরের সাবেক সভাপতি ফখরুদ্দিন মানিক, জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ডা. নেছার উদ্দিন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মজিবুর রহমান, বাংলাদেশ ছাত্র শিবিরের প্রচার সম্পাদক আবু সালেহ মো. ইয়াহিয়া, ডা. সামিউল হক ফারুকী, জামায়াতে ইসলামীর রোকন ডা. টিএম জাফর উল্লাহ, বুয়েট ছাত্র শিবিরের সাবেক সভাপতি মইনুল ইসলাম, সেক্রেটারি জহিরুল ইসলাম, তৌহিদুল ইসলাম, কেআইএম ইকবাল, আবু  হুসাইন, হোসনে মোবারক প্রমুখ।

আসামিদের পক্ষে আইনজীবী আব্দুর রাজ্জাক মঙ্গলবার দলের রোকন রেজা শেখসহ আরও অনেকের অব্যাহতি চেয়ে আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে অভিযোগ গঠনের জোর দাবি জানান। উভয়পক্ষের শুনানি শেষে আদালত অব্যহতির আবেদন নামঞ্জুর করে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন।

উল্লেখ্য,২০১৪ সালের ৩০ এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকায় সরকারবিরোধী মিছিল থেকে পুলিশের গাড়িতে ককটেল বিস্ফোরণ এবং বিআরটিসির একটি বাসে আগুন দেওয়ার অভিযোগে মতিঝিল থানার পুলিশের উপপরিদর্শক  রফিকুল হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।  মামলাটি তদন্ত করে  আদালতে অভিযোগপত্র দাখিল করেন মতিঝিল থানার পুলিশের উপপরিদর্শক খন্দকার জাহিদ আলী।

/টিএইচ/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
ইসলামী ব্যাংক নিয়ে টানাটানির সুযোগ দেওয়া হবে না: শফিকুর রহমান
বিদ্যুতের মূল্যবৃদ্ধির নিন্দা জামায়াতের, বৃহস্পতিবার বিক্ষোভ
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম