জিপির এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদককে চাকরিচ্যুতির প্রতিবাদে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০২০, ১১:০২আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১১:০২

জিপির কর্মীদের মানববন্ধন



গ্রামীণফোন এমপ্লয়িজ ইউনিয়নের (জিপিইইউ) সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদকে চাকরিচ্যুত করার প্রতিবাদে সাধারণ কর্মীরা মানববন্ধন করছেন। বুধবার (২৮ অক্টোবর) রাজধানীর বসুন্ধরায় জিপি হাউজের সামনে কর্মীরা মানববন্ধন করেন।

মিয়া মাসুদ গ্রামীণফোনের বিজনেস ডিভিশনের বিজনেস গভর্নেন্স অ্যান্ড ইন্টারনাল কমপ্লায়েন্স বিভাগের সিনিয়র স্পেশালিস্ট হিসেবে কর্মরত ছিলেন। 
মানববন্ধন থেকে জানা যায়, মঙ্গলবার (২৭ অক্টোবর) গ্রামীণফোনের মানবসম্পদ বিভাগ থেকে চাকরিচ্যুতির চিঠি দেওয়া হয় মিয়া মাসুদকে। যা ওইদিন থেকেই কার্যকর হয়েছে। তার দেনাপাওনা আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বুঝিয়ে দেওয়া হবে বলেও চিঠিতে জানানো হয়েছে।

জিপির কর্মীদের মানববন্ধন
মানববন্ধনে বক্তারা বলেন, ‘অত্যন্ত বেদনাহত ও বিক্ষুব্ধ হয়ে জানাচ্ছি আমাদের রেজিস্টার্ড ইউনিয়ন জিপিইইউ’র সাধারণ সম্পাদক মিয়া মাসুদকে সম্পূর্ণ গায়ের জোরে বাংলাদেশ শ্রম আইন-২০০৬ এর ২৬ ধারা প্রয়োগ করে টার্মিনেট করা হয়েছে যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত। গ্রামীণফোন তার কর্মীদের হোম অফিসে পাঠিয়ে দিয়ে অনেককে কর্মহীন করে গণছাটায়ের অপতৎপরতা চালাচ্ছিল যা মিয়া মাসুদ রুখে দেওয়ার জন্য কোম্পানির ভেতরে ও বাইরে, বিভিন্ন সরকারি দফতরে চিঠি দেওয়া ও শ্রম স্বার্থ রক্ষায় আন্তর্জাতিকভাবে যারা কাজ করে তাদের সহযোগিতা চাওয়ায় মিয়া মাসুদকে গণছাটায়ের প্রধান বাধা হিসেবে চিহ্নিত করে ভবিষ্যতে সহজভাবে গণছাটাইয়ের সুবিধার্থে মাস্টার প্ল্যান করে টার্মিনেট করেছে।’ 
সকাল ৯টায় শুরু হওয়া মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ফজলুল হক, সদ্য চাকরিচ্যুত সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ শফিকুর রহমান মাসুদ, যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমানসহ সাধারণ কর্মীরা। 

জিয়াউর রহমান বলেন,  ‘আমরা আধা ঘণ্টার বেশি সময় মানববন্ধন করে জিপি হাউজে প্রবেশ করি। এখানে আমরা দুপুর ১২টা পর্যন্ত অবস্থান করে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে যাবো। আমাদের যৌক্তিক দাবি দাওয়া সংবলিত চিঠি দেবো।’ 


 

/এইচএএইচ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম