সুন্দরবনে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত, ১৭টি অস্ত্র উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি
২৮ ডিসেম্বর ২০১৫, ১২:৪০আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১২:৪৭

Gun Fight Photo (28.12.2015) পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের তাম্বুলবুনিয়া খালে র‌্যাব-৮ এর সঙ্গে বন্দুকযুদ্ধে ২ বনদস্যু নিহত হয়েছে। সোমবার সকালে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
নিহতরা হলেন বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ বাবু (৪০) ও বাহিনীর উপ-প্রধান ফরিদ শেখ ওরফে মেঝ ভাই (৪৫)। এ সময়ে বনের ভিতরে তাল্লাশি চালিয়ে ১৭টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে র‌্যাব।
র‌্যাব-৮ এর অপারেশন অফিসার ও উপ-অধিনায়ক মেজর আদনান কবির জানান, র‌্যাবের একটি দল সুন্দরবনে অপহরণ,মুক্তিপণ আদায় রোধে নিয়মিত টহল দিচ্ছিল। এই টহলের অংশ হিসেবে সোমবার সকালে সুন্দরবনের ভিতর থেকে ধোঁয়া উড়তে দেখে বনদস্যুদের আস্তানার সন্ধান পায়। র‌্যাবের টহল দল সুন্দরবনের ওই এলাকার দিকে এগুতে থাকলে বনদস্যুরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি শুরু করে। এ সময় র‌্যাবও পাল্টা গুলি শুরু করে। প্রায় ঘণ্টাব্যাপী এই বন্দুকযুদ্ধ চলে। এক পর্যায়ে বনদস্যুরা পিছু হটে যায়। পরে বনের ভেতর থেকে গুলিবিদ্ধ অবস্থায় ওই দুজনের লাশ পাওয়া যায়। স্থানীয় জেলেরা নিহতদের বনদস্যু আকাশ বাহিনীর প্রধান কাশেম ওরফে আকাশ ও তার সেকেন্ড ইন কমান্ড ফরিদ ওরফে মাইজে বলে শনাক্ত করে।
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও নিহতদের লাশ বাগেরহাটের মংলা থানায় হস্তান্তর করা হবে বলে র‌্যাবের ওই কর্মকর্তা জানান।
/জেবি/এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম