পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোয় জড়িতদের শাস্তি দাবি এইচআরএফবি'র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ০০:১৯আপডেট : ০২ নভেম্বর ২০২০, ০০:২০

পিটিয়ে হত্যার পর লাশ পোড়ানোয় জড়িতদের শাস্তি দাবি এইচআরএফবি'র

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় মসজিদের ভেতরে কোরআন অবমাননার গুজবে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর তার রাশ পোড়ানো এবং অপর এক ব্যক্তিকে আহত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। একই সঙ্গে এমন নৃশংস ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে যথাযথ বিচার ও আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

মানবাধিকার বিষয়ক এই সংগঠনের সমন্বয়ক তামান্না হক রীতি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, লালমনিরহাটের ঘটনায় আহত ব্যক্তির প্রয়োজনীয় চিকিৎসা, সংশ্লিষ্ট দুই পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের আর কোথাও যেন এমন মর্মান্তিক হত্যাকাণ্ড না ঘটে সে ব্যাপারে যথাযথ কর্তৃপক্ষকে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

প্রসঙ্গত, ২৯ অক্টোবর সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বুড়িমারী ইউনিয়নের বুড়িমারী স্থলবন্দরের পাশে কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে কোরআন অবমাননার অভিযোগে আবু ইউনুস মো. শহিদুন্নবী জুয়েল (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার পর সড়কে তার লাশ পোড়ায় দুষ্কৃতিকারীরা। তার সঙ্গে থাকা আরেক ব্যক্তি সুলতান মো. রুবাইয়াত সুমনকে (৪৮) আহত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এসময় পুলিশ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত থাকলেও তারা উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে পারেননি। এই ঘটনায় তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/জেইউ/এএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম