‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০২০, ১৭:২০আপডেট : ০২ নভেম্বর ২০২০, ১৭:২২

‘গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি’ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ গৃহকর্মীদের অধিকারের বিষয়ে সচেতন নয়। গৃহকর্মীদের অধিকার নিশ্চিতে সামাজিক সচেতনতা জরুরি।

সোমবার (২ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ ও রিপোর্টার্স ইউনিটির যৌথ আয়োজনে ‘গৃহকর্মীদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত আইএলও কনভেনশন-১৮৯ অনুসমর্থনের প্রয়োজনীয়তা ও করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন,  ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান  ১৯৭২ সালের সংবিধানে সব নাগরিকের অধিকার নিশ্চিত করে গেছেন। সংবিধান অনুযায়ী, গৃহকর্মীদের অধিকার নিশ্চিত করতে গৃহকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে।’ এজন্য মন্ত্রী আইন করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

মন্ত্রী আরও বলেন, ‘‘২০১১ সালে আইএলও কনফারেন্সে ‘গৃহকর্মীদের জন্য শোভন কাজ’ সংক্রান্ত কনভেনশন- ১৮৯ গৃহীত হওয়ার দিন বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী সভাপতিত্ব করেন। কাজেই এ কনভেনশন অনুসমর্থন বাংলাদেশ নৈতিক দায়িত্ব।’’

বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের মহাসচিব ও নির্বাহী পরিচালক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য সামসুন্নাহার ভূঁইয়া ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ বক্তব্য দেন।

সভায় প্রবন্ধ উপস্থাপন করেন ডেইলি অবজারভারের অনলাইন সম্পাদক ও লেবার রাইট জার্নালিস্ট ফোরামের সভাপতি কাজী আ. হান্নান। সভা সঞ্চালনা করেন বাসসের সিনিয়র সাংবাদিক ও লেবার রাইট জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক আতাউর রহমান।

 

/এসএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম