ই-কমার্সের নামে এমএলএম প্রতারণা

১০ মাসেই হাতিয়ে নেওয়া হয়েছে ২৮৬ কোটি টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ নভেম্বর ২০২০, ১৬:৩৯আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ১৬:৪৫

ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির প্রেস ব্রিফিং বন্ধ হয়ে যাওয়া মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ডেসটিনি ২০০০ লিমিটেডের সাবেক এক কর্মকর্তার নেতৃত্বে ই-কমার্সের নামে ডিজিটাল ফরম্যাটে এমএলএম ব্যবসা করে দশ মাসে মাসে ২২ লাখ মানুষের কাছ থেকে ২৬৮ কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। বিনিয়োগকারীর মধ্যে পাঁচ লাখ প্রবাসীও রয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে ডিবির অতিরিক্ত পুলিশ সুপার একেএম হাফিজ আক্তার এই তথ্য জানান।

একেএম হাফিজ আক্তার বলেন, ‘ই-কমার্সের নামে গত জানুয়ারি থেকে প্রতারণা শুরু করে একটি চক্র। এসপিসি ওয়ার্ল্ড লিমিটেড নামে এই প্রতিষ্ঠানটির প্রধান আল আমিন প্রধান ডেসটিনির সাবেক কর্মকর্তা। একটি অ্যাপস দিয়ে সে এই ব্যবসা শুরু করে। দেশি-বিদেশি ২২ লাখ মানুষ সেখান থেকে প্রতারিত হয়েছেন। চক্রের মূল হোতাসহ ছয় জনকে গ্রেফতার করা হয়েছে।’

গ্রেফতার ব্যক্তিরা হলো– আল আমিন প্রধান, এমডি ও সিইও); মো. জসিম, নির্বাহী অফিসার; মো. মানিক মিয়া, ম্যানেজার (হিসাব);  মো. তানভীর আহমেদ, ম্যানেজার (প্রোডাক্টস); মো. পাভেল সরকার, সহকারী ম্যানেজার ( প্রোডাক্টস) এবং  নাদিম ও ইয়াসির উল্লাহ, অফিস সহকারী।

উদ্ধার করা ল্যাপটপ, রাউটার, পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র যেভাবে প্রতারণা করতো

এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড ই-কমার্সের নামে অনুমোদনহীন এমএলএম ব্যবসা শুরু করে। অনলাইন ভিত্তিক এমএলএম পরিচালনা করে সাধারণ মানুষকে অধিক কমিশনের প্রলোভন দেখিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে। তারা অ্যাপস তৈরি করে পণ্য বিক্রির নামে মানুষের কাছ থেকে প্রথমে এক হাজার ২শ’ টাকা করে সদস্য করে। এরপর কমিশনপ্রাপ্তির কথা বলে আরও তিন জনকে সদস্য করতে বলে। এভাবে তাদের কার্যক্রম পিরামিড আকারে চলতেই থাকে। এক হাজার ২শ’ টাকার মধ্যে সাত-আটশ টাকার পণ্য দেয়। সেসব পণ্যেরও অনুমোদন নেই। তারা সব পেমেন্ট মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করে থাকে।

গত ২৬ অক্টোবর রাজধানীর কলাবাগানের এফ হক টাওয়ারে কোম্পানির অফিসে ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের অর্গানাইজড ক্রাইম প্রিভেনশন টিম অভিযান পরিচালনা করে চার জনকে গ্রেফতার করে। এ ঘটনায় কলাবাগান থানায় একটি মামলা হয়। ২ নভেম্বর মোহম্মদপুর এলাকা থেকে মূলহোতা আল আমিন প্রধান ও জসিমকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে একটি হ্যারিয়ার গাড়ি, দুটি পিকাপ ভ্যান, সার্ভারে ব্যবহৃত ছয়টি ল্যাপটপ, দুটি রাউটার, দুটি পাসপোর্ট ও বিভিন্ন কাগজপত্র জব্দ করা হয়।

ডিবি জানায়, গ্রেফতারকৃতদের দেওয়া তথ্য ও কোম্পানির সার্ভারের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জানা যায়, এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস লিমিটেড নামে এই কোম্পানি ১ জানুয়ারি ২০২০ ই-কমার্সের লাইসেন্স নিয়ে যাত্রা শুরু করে। কোম্পানির এমডি ও সিইও আল আমিন প্রধান একসময় ডেসটিনি-২০০০ লিমিটেডে সক্রিয় ছিল। ডেসটিনি বন্ধ হয়ে গেলে সে দীর্ঘদিন গবেষণা করে ডেসটিনির ব্যবসা পদ্ধতি অনুসরণ করে এই অনলাইনভিত্তিক প্রতারণা শুরু করে। প্রতিষ্ঠানের প্রধান, ডিএমডি, ডিরেক্টর, অফিসার সম্মিলিতভাবে মাত্র ১০ মাস সময়ের মধ্যে সাধারণ মানুষের সরলতাকে পুঁজি করে উচ্চ কমিশনের প্রলোভন দেখিয়ে মোট বাইশ লাখ ছাব্বিশ হাজার ছয়শ’ আটষট্টি সদস্যের আইডি থেকে প্রায় ২৬৮ কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ব্যবসা কার্যক্রম অনলাইন অ্যাপ ভিত্তিক হওয়ায় বাংলাদেশের বাইরেও ১৭টি দেশের বাংলাদেশি প্রবাসী ও বিদেশি মিলিয়ে প্রায় পাঁচ লাখ সদস্য রয়েছে বলেও তথ্য পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোম্পানির এমডি আলামিন প্রধান জানায়, কোম্পানির নামে বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি গাড়ি, বিভিন্ন ব্যাংকে মোট আটটি অ্যাকাউন্ট রয়েছে তাদের।

যেভাবে প্রচারণা করতো

মূলত কোম্পানির ফেসবুক পেজ ও ইউটিউবে শত শত পোস্টের মাধ্যমে ই-কমার্সের কথা বলে সাধারণ জনগণকে লোভনীয় কমিশনের কথা বলে প্রতারণার ফাঁদে ফেলে তারা। আগ্রহীদের প্লে-স্টোর বা ইন্টারনেট থেকে এসপিসি (SPC-World Express Ltd.) নামে একটি মোবাইল অ্যাপ ডাউনলোড করে এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হয়। রেজিস্ট্রেশন করার সময় বাধ্যতামূলক পূর্ববর্তী রেজিস্ট্রেশন করা আপলিঙ্ক আইডির রেফারেন্সে কোম্পানি প্রদত্ত বিকাশ, নগদ, রকেট নম্বরে অ্যাকাউন্টের প্রতিটি আইডির জন্য ১২০০ টাকা দিতে হয়। কোম্পানিটি বিভিন্ন ধরনের কমিশন যেমন– রেফার কমিশন, বিন রয়্যাল কমিশন ইত্যাদি প্রলোভন দেখিয়ে প্রতারণা করে।

 

/এআরআর/এমএএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম