১০ম ও ১১তম গ্রেড বাস্তবায়ন চান প্রাথমিকের শিক্ষকরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:০১আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ১৭:০৪

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন দেশের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে বেতন নির্ধারণ, সিলেকশন গ্রেড ও টাইমস্কেল প্রথা পুনর্বহালসহ ৪ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি।
সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো.আব্দুল্লাহ সরকার। তিনি বলেন, ‘প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করতে হবে। একইসঙ্গে দীর্ঘদিন ধরে চলে আসা বেতন নির্ধারণ নিয়ে জটিলতা দ্রুত নিরসন করতে হবে।’
এ সময় তিনি সংগঠনের পক্ষ থেকে ৪ দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো- অষ্টম জাতীয় বেতন স্কেলে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে (১৬ হাজার টাকা) এবং সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডে (১২ হাজার ৫০০ টাকা)বেতন পুনর্নির্ধারণ করে বৈষম্য দূর, অষ্টম জাতীয় বেতন স্কেলে আগের মতো সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল, বিভিন্ন বিদ্যালয়ে প্রধান শিক্ষকদের শূন্য পদ পূরণসহ পদোন্নতি পাওয়া প্রধান শিক্ষকদের একই পদে সরাসরি নিয়োগ পাওয়াদের মতো বেতন স্কেল দিতে হবে। ৯ মার্চ ২০১৪ তারিখে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার যে প্রক্রিয়া দুই বছর ধরে আটকে আছে তা বাস্তবায়ন করতে হবে।

এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে দুই দফা কর্মসূচির ঘোষণা করা হয়। কর্মসূচিগুলো হলো- আগামী ১৫ জানুয়ারি সকাল ১০টা জাতীয় প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।  আগামী ১২ জানুয়ারির মধ্যে দাবি পূরণ না হলে, ১৫ জানুয়ারিতে মানববন্ধন থেকে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

মো. আব্দুল্লাহ সরকার বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে আমাদের সব দাবি-দাওয়া পূরণ করতে চাই। কিন্তু আমাদের দাবি-দাওয়া আমলে না নিলে আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. নুরুজ্জামান আনসারী, সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুর রহমান, বদরুন নেসা প্রমুখ।

ছবি: নাসিরুল ইসলাম

/এসআইএস /এসএম /এএইচ /

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম