করোনা পরিস্থিতিতে ঘরোয়া এবং অনলাইন মাধ্যমে নানা উদ্যোগ নেওয়ার পর প্রথমবারের মতো একত্রিত হলো লিডার্স ফোরাম বিডি’র সদস্যরা। করপোরেট লিডারদের নিয়ে মাত্র কয়েকমাস আগেই গঠিত হয় এই ফোরাম। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে রাজধানীর একটি হোটেলে প্রথমবারের মতো তারা একত্রে মিলিত হয়।
আয়োজনের শুরুতেই ফোরামের কার্যক্রম এবং ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে আলোকপাত করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা খন্দকার কবির। তিনি জানান, মাত্র চার মাস ২২ দিন আগে যাত্রা শুরু করে এই ফোরাম। এক, দুজন করে এর সদস্য সংখ্যা এখন এক হাজার ৪০০।
এই সময় ফোরামটিকে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে সবার সহযোগিতা কামনা করেন খন্দকার কবির। অনুষ্ঠানে ফোরামের প্রতিষ্ঠাতা ছাড়াও অন্যান্য সদস্যরা নিজেদের ভাবনার কথা তুলে ধরে পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান সহ-প্রতিষ্ঠাতা জাহাঙ্গীর হোসেন।








