জাতীয় সমবায় পুরস্কার পেলো পুলিশ কো-অপারেটিভ সোসাইটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ নভেম্বর ২০২০, ১৮:১৭আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১৮:১৮

জাতীয় সমবায় পুরস্কার পেলো পুলিশ কো-অপারেটিভ সোসাইটি বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) 'জাতীয় সমবায় পুরস্কার ২০১৯' এ ভূষিত হয়েছে।  ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ স্লোগানে শনিবার (৭ নভেম্বর) ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়। এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে  জাতীয় সমবায় পুরস্কার-২০১৯ প্রদান করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে  এক অনুষ্ঠানে পলওয়েল এর চেয়ারম্যান আইজিপি ড. বেনজীর আহমেদ এ পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কার গ্রহণের সময় উপস্থিত ছিলেন পলওয়েল এর ম্যানেজিং ডিরেক্টর ও র‌্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

পলওয়েল 'কর্মকর্তা-কর্মচারী, পরিবহন শ্রমিক' সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেছে।

পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ বিভাগের এআইজি মো. সোহেল রানা।

আরও পড়ুন- বহুমুখী গ্রাম সমবায় গড়ে তুললে দারিদ্র্য দূর হবে 

/জেইউ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম