প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত স্থান নিশ্চিত করে নগর পরিকল্পনার আহ্বান বিআইপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ নভেম্বর ২০২০, ২০:২৯আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:২৯

প্রতিটি ওয়ার্ডে উন্মুক্ত স্থান নিশ্চিত করে নগর পরিকল্পনার আহ্বান বিআইপির রাজধানী ঢাকাসহ দেশের সব শহর ও নগরের প্রতিটি ওয়ার্ডের পার্ক, খেলার মাঠ ও জলাধারসহ উন্মুক্ত স্থানের ব্যবস্থা নিশ্চিত করে নগর পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। রবিবার (৮ নভেম্বর) সকালে বিশ্ব নগর পরিকল্পনা দিবস ২০২০ উপলক্ষে আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে এ আহ্বান জানানো হয়।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সম্মানিত সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ এর সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব শরীফ আহমেদ। এছাড়াও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব মো. শহীদ উল্লা খন্দকার এবং ব্র্যাক-আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর জলবায়ু পরিবর্তন কর্মসূচীর পরিচালক মো. লিয়াকত আলী, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর উপদেষ্টা পরিষদ আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. একেএম আবুল কালাম সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সেমিনারে স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের ভাইস প্রেসিডেন্ট পরিকল্পনাবিদ মুহাম্মদ আরিফুল ইসলাম। তিনি বলেন, সঠিক পরিকল্পনা প্রণয়ন এবং তার যথাযথ বাস্তবায়নের মাধ্যমে নগরে জনস্বাস্থ্য নিশ্চিত করা সম্ভব। উপযুক্ত ভূমি ব্যবহার ও জনঘনত্ব নিয়ন্ত্রণের মাধ্যমে নগরে বাসযোগ্যতা নিশ্চিতকরণের মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করার বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন। এছাড়াও সুষ্ঠু পরিকল্পনার আওতায় অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে জনস্বাস্থ্য নিশ্চিতকল্পে নগরের প্রতিটি ওয়ার্ডে পার্ক, খেলার মাঠ, জলাধার সহ উন্মুক্ত স্থানের ব্যবস্থা করতে হবে।
বিআইপির উপদেষ্টা পরিষদের আহ্বায়ক পরিকল্পনাবিদ অধ্যাপক ড. একেএম আবুল কালাম বলেন, নগর কেন্দ্রিক কর্মকাণ্ডের সাথে জনস্বাস্থ্য সম্পর্কিত। তাই নগর কেন্দ্রিক কর্মকাণ্ডে নগর পরিকল্পনাকে গুরুত্ব না দিলে জনস্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়বে।
সেমিনারে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেন, শিল্পায়নে এবং অধিক জনসংখ্যার ফলে ব্যবহারযোগ্য জমির পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। কিন্তু আমরা একটি স্বাস্থ্যসম্মত দেশ প্রত্যাশা করি। একটি শহরের সকল সংস্থার যেমন যারা স্বাস্থ্য সেবা দিবেন, আবাসন তৈরি করবেন, পরিবহণ ব্যবস্থার দায়িত্ব পালন করবেন এবং বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে ভাল পরিবেশের সাথে সম্পর্কযুক্ত থাকতে হবে তবেই নগরের সুন্দর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আকতার মাহমুদ।

/এসএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম