ট্রাইব্যুনালে মানবতাবিরোধী দুই অপরাধীর জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ নভেম্বর ২০২০, ১৬:২৮আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ১৬:৩০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পৃথক দু’টি মামলায় দুই আসামিকে শারীরিক অসুস্থতা বিবেচনায় জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন— নড়াইলের লোহাগড়ার নওয়া গ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখ এবং ঝিনাইদহ সদরের কোলা (পূর্বপাড়া) মৃত আ. হামিদ মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ মিয়া।

আসামিদের পৃথক পৃথক আবেদনের শুনানি নিয়ে সোমবার (৯ নভেম্বর) চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ট্রাইব্যুনালে আসামিদের জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান ও গাজী এমএইচ তামিম। অন্যদিকে প্রসিকিউশনের পক্ষে ছিলেন প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন।

পরে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান সাংবাদিকদের জানান, দাউদ শেখের ইউরোজিক্যাল এবং আব্দুর রশিদ হার্টের সমস্যায় ভুগছেন। তাই শর্ত হিসেবে তাদের দু’জনকে পরিবার এবং আইনজীবীদের জিম্মায় জামিন দেওয়া হয়।

রেজিয়া সুলতানা চমন জানান, ঢাকায় অবস্থান করা, পাসপোর্ট থাকলে জমা দেওয়াসহ কয়েকটি শর্তে মেডিক্যাল যুক্তিতে দাউদ শেখকে ২ ডিসেম্বর এবং আব্দুর রশিদকে ১৫ ডিসেম্বর পর্যন্ত জামিন দিয়েছেন ট্রাইব্যুনাল।  

এর আগে ২০১৭ সালের ২৭ জুলাই তদন্ত সংস্থা নড়াইলের লোহাগড়ার নওয়া গ্রামের নবীর শেখের ছেলে দাউদ শেখসহ যশোর-নড়াইলের ১২ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে।  প্রতিবেদনে আসামির বিরুদ্ধে আটক, অপহরণ, নির্যাতন, অগ্নিসংযোগ, ধর্ষণ, হত্যা এবং গণহত্যার অভিযোগ আনা হয়।

অপরদিকে ২০১৯ সালের ২৪ নভেম্বর ঝিনাইদহ সদরের কোলা (পূর্বপাড়া) মৃত আ. হামিদ মিয়ার ছেলে মো. আব্দুর রশিদ মিয়াসহ ৩ জনের বিরুদ্ধে প্রতিবেদন চূড়ান্ত করে তদন্ত সংস্থা। এ তিন জনের বিরুদ্ধে ২০১৬ সালের ২৭ জুন তদন্ত শুরু হয়। তাদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যার দুটি অভিযোগ আনা হয়।

 

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম