রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌর এলাকায় গণসংযোগ চালানোর সময় ককটেল হামলায় আওয়ামী লীগ মেয়রপ্রার্থী আবদুল বারী খানসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে মেয়র প্রার্থী আবদুর বারী খান, মনসুর, ইমদাদ, শফিকুল, ওয়াজেদ আলী, নওহাটা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে নওহাটা এলাকার মানিক (৩৪) ও রাসেলকে (৩০) রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নওহাটার আনসার ক্যাম্পের সামনে আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আবদুল বারী খান সন্ধ্যার দিকে গণসংযোগ করছিল। এসময় বিকট শব্দে বোমা বিস্ফোরণ হলে এই হতাহতের ঘটনা ঘটে।
আহত ইমদাদ জানান, গণসংযোগ চলার সময় দূর থেকে কে বা কারা পরপর দুটি হাতবোমা ছুড়ে মারে। এতে প্রথমটি লক্ষ্যভ্রষ্ট হলেও পরেরটি গণসংযোগ স্থলে পড়ে। দ্বিতীয় বোমার আঘাতেই মেয়র প্রার্থীসহ অন্য নেতাকর্মীরা আহত হন।
/এআই /এএইচ/আপ-এনএস/








