সরকারদলীয় এমপি ও মেয়র প্রার্থীকে সতর্ক করল ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০১৫, ২১:৫৯আপডেট : ২৮ ডিসেম্বর ২০১৫, ২২:০৩

নির্বাচন কমিশন পৌর নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে প্রচারণার শেষ দিনে সোমবার সরকারদলীয় এক সংসদ সদস্য ও আওয়ামী লীগের মেয়র প্রার্থীকে সতর্ক করে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।
এছাড়া আচরণবিধি লঙ্ঘনের ৩৬টি অভিযোগ খতিয়ে দেখতে ২৩ জন রিটার্নিং কর্মকর্তা ও ১০ পুলিশ সুপারকে চিঠি দিয়েছে ইসি। কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ভোটের প্রচারে প্রার্থীর পক্ষে প্রচারণা করে বিধিলঙ্ঘন করায় সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেনকে সতর্ক করেছে নির্বাচন কমিশন। সেইসঙ্গে রায়গঞ্জ পৌরসভার সরকার দলীয় প্রার্থী আবদুল্লাহ আল পাঠানকেও সতর্ক করা হয়েছে।
সোমবার কমিশন এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইসি সচিব মো. সিরাজুল ইসলাম সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
এ নিয়ে অন্তত ছয়জন এমপিকে সতর্ক ও শোকজ করল ইসি।

আরও ৩৬টি অভিযোগ খতিয়ে দেখতে চিঠি

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগের সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নিতে ২৩ জন রিটার্নিং কর্মকর্তা ও ১০ পুলিশ সুপারকে চিঠি দিয়েছে ইসি। সোমবার রাতে খোকসা (তিনটি), হাতিয়া, শৈলকূপা, নরসিংদী, সাভার, সরিষাবাড়ি, চান্দিা, রামগতি, চৌদ্দগ্রাম, মাদবদী, লালমনিরহাট, গোবিন্দগঞ্জ, নাচোল, কলাপাড়া, রায়পুর, নরসিংদী, শাহজাদপুর, কেশবপুর, মৌলভীবাজার, নাটোর, কলাপাড়া, বরগুনা, বিরামপুর (দুটি) রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়। এছাড়া শরীয়তপুর, জামপালপুর, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী, ঝিনাইদহ, কুমিল্লা, টাঙ্গাইল, বরগুনা, ফরিদপুর ও জয়পুরহাট পুলিশ সুপারকে সংঘর্ষ-হামলার বিষয়ে খতিয়ে দেখতে বলেছে ইসি।
এ নিয়ে পৌর ভোটের ১১৪টি অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দেওয়া হলো। যার অধিকাংশই কোনও সত্যতা পায়নি রিটার্নিং কর্মকর্তারা। যা নিয়ে সমালোচনার মুখে রয়েছে ইসি।

/ইএইচএস/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক