সম্ভাব্যতা যাচাই না করেই অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল: তাপস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ১৭:২৭আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৭:৪৬

ব্যারিস্টার ফজলে নূর তাপস (ফাইল ছবি)

সম্ভাব্যতা যাচাই না করেই অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
প্রতি বুধবারের নিয়মিত সাপ্তাহিক পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে বুধবার (১১ নভেম্বর) সকালে হলি ফ্যামিলি হাসপাতাল, মৎস্য ভবন, শাখারী বাজার, নয়াবাজা, মেয়র হানিফ ফ্লাইওভারের ঢাকা ডেমরা রোডের টোল প্লাজা এবং ঢাকা মেডিক্যাল সংলগ্ন নির্মাণাধীন ফুট ওভারব্রিজগুলোর কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কেস (CASE) প্রকল্পের আওতায় পরিবেশবান্ধব অনেকগুলো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়েছিল, যেখানে গাছ-গাছালি লাগানো হয়, যদিও নির্মাণের কিছুদিন পর সেখানে আর গাছ-গাছালি দেখা যায়নি- এই ব্যাপারে জানতে চাইলে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, 'এজন্য আমি মনে করছি যে, সরেজমিনে এগুলো পরিদর্শন করা দরকার, যথার্থতা যাচাই করা দরকার। কারণ, অনেকগুলো প্রকল্প নেওয়া হয়েছিল যেগুলোর সম্ভাব্যতা যাচাই করা হয়নি। সুতরাং সম্ভাব্যতা যাচাই না করে যত্রতত্র যে প্রকল্পগুলো নেওয়া হয়, আমরা পরবর্তীতে দেখি সেগুলো সঠিকভাবে বাস্তবায়নও হয় না এবং সেগুলো কার্যকরও হয় না।'

মৎস্য ভবনের কোণায় ও হাইকোর্টের সামনে এবং পুরান ঢাকার জজ কোর্টের সামনে নির্মাণাধীন ফুট ওভারব্রিজ দুটির খুবই চাহিদা রয়েছে এবং এই দুটোর কাজ জরুরিভিত্তিতে নির্মাণ সম্পন্নের নির্দেশনা দিয়েছেন জানিয়ে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, 'বাকি বেশ কটির কাজ এখনও শুরু হয়নি, দীর্ঘসূত্রিতা রয়েছে এবং অনেকগুলো প্রকল্পের দীর্ঘদিন ধরে কোনও কাজই হয়নি। যেমন আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি- ঢাকা মেডিক্যালের সামনের এই ফুটওভার ব্রিজটি নির্মাণের কাজ এখনও শুরুই হয়নি বলা যায়। শুধু লিফট ফ্লোর করা হয়েছে। এরকম দুটো ফুট ওভারব্রিজে লিফট খাতে সংযোজন করা হয়েছে। সেগুলো সম্ভাব্যতা যাচাই করা উচিত ছিল। কারণ এগুলো কতটুকু যথার্থ হবে, মানুষ কতটুকু লিফট ব্যবহার করবে সেসব কার্যকারিতা যাচাই না করে প্রকল্প গ্রহণ করা সমীচীন হয়নি। এই ধরনের বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি, যাতে করে এসব কাজে দুর্নীতির কোনও সংশ্লিষ্টতা না থাকে এবং জনগণ যেন এটার সুফল পায়।'

ঢাকার অনেক পুরনো বাস চলাচল করছে এবং নিবন্ধনের উদ্যোগ নেওয়ার পরও এখনও নিবন্ধনহীন লাখ লাখ রিকশা ঢাকায় চলছে- এ বিষয়ে পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সাংবাদিকরা জানতে চাইলে ডিএসসিসি মেয়র বলেন, 'দীর্ঘ ৩৪ বছর পর রিকশা নিবন্ধনের কার্যক্রম শুরু হয়েছে। আবেদন পরবর্তী নিবন্ধনের প্রয়োজনীয় কিছু আনুষ্ঠানিকতা রয়েছে। আমরা আশা করছি, এই মাসের মধ্যেই একটি পর্যায়ে আমরা যেতে পারব। আর গতকাল আমরা বাস রুট রেশনালাইজেশন কমিটির যে বৈঠক করেছি, সেখানে দুটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। তার মধ্যে একটি হলো- পুরাতন বাস বাদ যাবে, নতুন বাস সংযোজিত হবে।'

পরিদর্শনকালে ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপসের সঙ্গে করপোরেশনের প্রধান নির্বাহী প্রকৌশলী রেজাউর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন, প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

 

/এসএস/এএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম