হাতিরঝিল এলাকা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২০, ২৩:০৬আপডেট : ১২ নভেম্বর ২০২০, ০০:২২

হাতিরঝিল এলাকা থেকে বাবা-ছেলের লাশ উদ্ধার রাজধানীর হাতিরঝিল এলাকার একটি বাসা থেকে বাবা ও ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন, বাবা খায়রুল ইসলাম (৫৫) ও ছেলে শাবাব ইসলাম অরিন (১৪)। ময়নাতদন্তের জন্য পুলিশ নিহত ব্যক্তিদের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। হাতিরঝিল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ গোলাম আজম বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, হাতিরঝিল এলাকার ১৮১/ডি, নয়াটোলার একটি বাসার পঞ্চমতলায় স্ত্রী নাজমুন নাহার নুপুর ও ছেলে অরিনকে নিয়ে থাকতেন খায়রুল ইসলাম। পেশায় সড়ক বিভাগের ঠিকাদার খায়রুল ইসলাম কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার ছেলে অরিন ছিল অটিস্টিক শিশু।

স্ত্রী নাজমুন নাহারের বরাত দিয়ে পুলিশ জানায়, খায়রুল তার স্ত্রীকে মাঝে মধ্যেই তিন জন একসঙ্গে আত্মহত্যা করার কথা বলতেন। কিন্তু স্ত্রী নুপুর এসব পাত্তা দিতেন না। বুধবার সকাল ১১টার দিকে নুপুর বাজার করার জন্য বাইরে বের হন। দুপুর একটার দিকে তিনি বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করলেও ভেতর থেকে কোনও সাড়া না পেয়ে দরজার সিটকিনি ভেঙে ভেতরে ঢুকে স্বামী ও সন্তানকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পান। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, বাবা প্রথমে ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজেও গলায় রশি বেঁধে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত খায়রুলের এক ভাই বর্তমানে যুগ্ম সচিব হিসেবে একটি মন্ত্রণালয়ে কর্মরত বলে জানা গেছে।

/এনএল/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম