মধুমতি নদীতে হবে জাতীয় দূরপাল্লার সাঁতার প্রতিযোগিতা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ১৭:৪০আপডেট : ১২ নভেম্বর ২০২০, ১৭:৪০

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে নভেম্বরের শেষ সপ্তাহে গোপালগঞ্জ জেলার মধুমতি নদীতে ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আইএসপিআর জানায়, মধুমতি নদীতে সাঁতার প্রতিযোগিতা ছাড়াও ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে বিজয় দিবস ওয়াটার পোলো প্রতিযোগিতা এবং ২০২১ সালের মার্চ মাসে ৩০তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সপ্তম সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বনানীর নৌবাহিনী সদর দফতরে এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনিবার্হী পরিষদের সিনিয়র সহ-সভাপতি গোলাম মোহাম্মদ আলমগীর, সহ-সভাপতি মো. রফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক এম বি সাইফসহ অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম